,

মুস্তাফিজ পুরোপুরি ফিট

news-image

দেশের ক্রিকেট সেনসেশন মুস্তাফিজুর রহমানকে নিয়ে দুঃশ্চিন্তার বোঝাটা সরে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাথা থেকে। সামান্য ইনজুরিতে আছে, এ কথাটি বলার আর কোনো সুযোগ নেই। সকল সংশয় দূর করে মুস্তাফিজ এখন শতভাগ ফিট। তাকে শনিবার শতভাগ ফিটের সার্টিফিকেট দিলেন ট্রেনার মারিও ভিল্লাভারান। তিনি বলেছেন, তিন ফরম্যাটের জন্যই পুরোপুরি প্রস্তুত মুস্তাফিজ। তাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই।
দীর্ঘ ৬ মাস মাঠের বাইরে থাকার পর নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরেন কাটার বয়। কিন্তু সেখানে আবার ইনজুরিতে পড়েন তিনি। ফলে পুরো সিরিজ খেলা হয়নি তার। তবে দ্রুত উ্ন্নতি করায় বিসিএলের দুটি ম্যাচ খেলানো হয় মুস্তাফিজকে।
সেখানে ভালো বল করার পাশাপাশি ফিটনেস লেভেলও ইতিবাচক পর্যায়ে ছিল বলে জানিয়েছেন ট্রেনার মারিও ভিল্লাভারান। সামান্য যে সংশয় ছিল সেটাও কেটে গেছে বলে জানিয়েছেন তিনি। গত শুক্রবার শ্রীলঙ্কা সফরের জন্য শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। প্রথম দিনে মুস্তাফিজের ফিটনেসের পরীক্ষা নেন টেনার । সেখানে তিনি শতভাগ পাস করেছেন বলে জানান ট্রেনার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের