,

চীনে বিলাসবহুল হোটেলে আগুন, নিহত ১০

news-image

শনিবার সকালে স্থানীয় সময় ৮টার দিকে চীনের ন্যানচ্যাংয়ে একটি বিলাসবহুল হোটেলে এক ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ১০ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে। ন্যানচ্যাং হলো চীনের জিয়ানশি প্রদেশের রাজধানী। বার্তা সংস্থাটি জানিয়েছে, ভবন মেরামতের কাজে নিয়োজিত শ্রমিকসহ বহু লোক ভবনের ভিতরে আটকা পড়ে। অনলাইনে পোস্ট করা ভিডিও ফুটেজে ভবনটির বেশ কয়েকটি তলা ও ছাদ থেকে ঘন, কালো ধোঁয়া নির্গত হতে দেখা যায়। ঘটনাস্থলে জরুরি বিভাগের কর্মীদেরও দেখা গেছে।
সিনহুয়া জানিয়েছে, দোতলার জানালি দিয়ে ঝাঁপিয়ে পড়ে একজন আহত হয়েছে। তাকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উদ্ধার অভিযানের কাজ শেষ হয়েছে এবং জানা গেছে, নির্মাণ কাজের জন্য ব্যবহৃত যন্ত্র থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, তদন্ত কাজ চলার সময়ই পুলিশ সাত জনকে গ্রেফতার করেছে। চীনে এ ধরনের অগ্নিকান্ডের ঘটনা নতুন কোনো ঘটনা নয়। সেখানে নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার এবং খুব সহজেই আগুন আটকে ফেলা যায়। রয়টার্স জানিয়েছে, ভবনটির দোতালায় নির্মাণ কাজ চলছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। চারতলা ওই হোটেলটি ২৪ তলা একটি অ্যাপার্টমন্টে ভবনের সঙ্গে সংযুক্ত এবং আগুনে ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দারাও আটকা পড়েছিলেন। আগুন নিয়ন্ত্রণ করা গেছে বলে জানিয়েছে বেইজিং রিভিউ। সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের