,

৭ হাজার টাকায় কিম জং-ন্যামের খুন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার একনায়ক কিম জং-উনের ভাই কিম জং-ন্যামের খুনের জন্য হত্যাকারীকে বাংলাদেশি মুদ্রায় মাত্র সাত হাজার টাকা দেয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ঘটনায় আটককৃত অন্যতম সন্দেহভাজন ইন্দোনেশীয় মহিলা পুলিশকে জানায়, তাকে ৯০ ডলার দেয়া হয়েছিল। তার আরো দাবি, এটাকে প্র্যাঙ্ক মনে করেছিল সে। তার যে এমন পরিণতি হবে, সেটা ধারণায় ছিল না।

মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ার যিনি ডেপুটি অ্যাম্বাসেডর, সেই অ্যান্দ্রিনো আরউইন জানিয়েছেন, মালয়েশীয় যুবতী সিতি এইসয়ার সঙ্গে তার আধঘণ্টা কথা বলার সুযোগ হয়েছে। সিতি চায় না তার পরিবার তাকে এ অবস্থায় দেখুক। বাবা-মাকে তার জন্য দুশ্চিন্তা না-করে, নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে বলে সে।
গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালা লামপুর বিমানবন্দরে হত্যা করা হয় উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনের ভাইকে। তদন্তকারীদের দাবি, অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে। আক্রমণ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে প্রাণ হারান কিম ন্যাম।

ভিডিও ফুটেজে দেখা যায়, কিমের ভাইয়ের পিছুনে ছিলো দুই মহিলা। কিমের ভাইয়ের গালে কিছু একটা তারা লাগিয়ে দেয়। তার ঘণ্টাখানেকের মধ্যেই মৃত্যুরকোলে ঢোলে পড়েন কিমের ভাই।

বছর পঁচিশের এইসায়া এর আগে মালয়েশিয়ার পুলিশকে জানিয়েছিল, কিছু না-জেনেই সে ওই ব্যক্তির উপর হামলা চালায়।

যদিও, পুলিশের দাবি, ধৃত আর এক ভিয়েতনামী মহিলার সঙ্গে জেনেবুঝেই তারা এই কাজটি করেছে। পুলিশের ধারণা, ভিএক্স(VX) নার্ভ এজেন্ট দিয়েই হত্যা করা হয় কিমের ভাইকে। এটি একটি তৈলাক্ত বিষ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে