,

ওবামাকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান

news-image

আন্তর্জাতিক ডেস্ক :আইন অনুমতি না দিলেও ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে প্রার্থী হিসেবে একদল ফরাসি ভোটার। ওবামা১৭ নামে তারা নিজেদের সংগঠিত করছে এবং ওবামার প্রার্থীতার পক্ষে প্রচারণা চালাচ্ছে। সংগঠনটি ওবামা যাতে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন সেজন্য কাজ করে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ওবামা১৭ নামের একটি ওয়েবসাইটও খোলা হয়েছে। এছাড়া প্যারিসে বিভিন্ন স্থানে ওবামা১৭ এর পোস্টারও লাগানো হচ্ছে। এসব পোস্টারে ওবামাকে ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

ওবামা১৭-এর দাবি, বিদেশি একজনকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত করে তারা বিশ্বে গণতন্ত্রের একটি নতুন অধ্যায় রচনা করতে চায়।

তাদের মতে, বর্তমানে বিশ্বে ওবামার জীবনই সমচেয়ে সমৃদ্ধ। তবে ওয়েবসাইটটিতে স্বীকার করা হয়েছে, এর সঙ্গে ওবামার কোনও সংশ্লিষ্টতা নেই।

ওবামা১৭-এর এক মুখপাত্র বলেন, ‘ওবামার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে থেকেই এই পরিকল্পনা শুরু করি। আমরা স্বপ্ন দেখি এমন একজনকে ভোট দেওয়ার যার নেতৃত্বে আমরা একটি উজ্জ্বল ভবিষ্যৎ পাব।’

পোস্টার আর ওয়েবসাইট শুধু নয়, ওবামা১৭-এর পক্ষ থেকে ওবামাকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার জন্য একটি স্বাক্ষর অভিযানও শুরু হয়েছে। এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ এ আবেদনে স্বাক্ষর করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক হারে ওবামার ছবি নিয়ে প্রচারণা চলছে। সংগঠনটির লক্ষ্য ১০ লাখ ফরাসি ভোটারদের স্বাক্ষর সংগ্রহ করা।

উল্লেখ্য, ফরাসি আইনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে হলে অবশ্যই তাকে ফ্রান্সের নাগরিক হতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা