,

কারাভোগ করতেই হচ্ছে পেলের ছেলেকে

news-image

 

স্পোর্টস ডেস্ক :ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার পেলের ছেলে এডিনসনকে কারাভোগ করতেই হচ্ছে। মানি লন্ডারিং ও ড্রাগ পাচারের অভিযোগ প্রমানীত হওয়ায় শাস্তি কমলেও তাকে কারাভোগের নির্দেষ দিয়েছে ব্রাজিলের আদালত।

মানি লন্ডারিং ও ড্রাগ পাচারের জন্য শুরুতে ৩৩ বছর কারাভোগের শাস্তি পান এডিনসন। ২০০৫ সাল থেকে আদালতে নিজের শাস্তির বিরুদ্ধে লড়ে আসছেন তিনি। ২০১৪ সালের আপিলের ভিত্তিতে বৃহস্পতিবার ৩৩ বছর থেকে কারাভোগের মেয়াদ কমে ১২ বছর ১০ মাসে নেমে আসে এডিনসনের।

পেলের ক্লাব সান্তোসের হয়ে এক সময় গোলরক্ষক হিসেবে খেলেন তার ছেলে এডিনসনও। আদালতের সবশেষ রায়ের পর সাংবাদিকদের এডিনসন বলেন, ‘এটি খুবই হতাশার কেননা আমি মানি লন্ডারিং অপরাধের জন্য অভিযুক্ত হয়েছি। কিন্তু আমি তা কখনো করিনি।’

একটি ফোন ট্যাপ প্রমানের ভিত্তিতেই এনিডসনকে মানি লন্ডারিং অপরাধের জন্য অভিযুক্ত করা হয়। নিজের এ শাস্তির বিরুদ্ধে এডিনস লড়ে যাবেন বলে জানান সাংবাদিকদের।

পেলের সাত সন্তানের মধ্যে এডিনসন একজন। ড্রাগ পাচারকারী দলের সঙ্গে যুক্ত থাকায় ২০০৫ সালে প্রথম শাস্তি পান এডিনসন। ছয়মাস কারাভোগের পর প্যারোলে মুক্তি পান তিনি।

ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয়ী পেলেকে সর্বকালের সেরা একজন ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ সালের পর ১৯৭০ বিশ্বকাপেরও শিরোপাও জেতেন পেলে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১