,

প্রতারণা মামলায় জামিন পাননি হিরণ

news-image

বিনোদন ডেস্ক : প্রতারণা মামলায় জামিন পাননি টলিউড অভিনেতা হিরণ চ্যাটার্জি। গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আগাম জামিনের আবেদন করতে পশ্চিমবঙ্গের কল্যাণী মহকুমা আদালতে গিয়েছিলেন তিনি। আদালত তাতে সাড়া না দিয়ে পুনরায় আবেদন করতে বলেছেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, নাসিরুদ্দিন মণ্ডল নামের এক ব্যক্তি হিরণের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেছিলেন। হিরণের একটি নির্মাণ সংস্থা রয়েছে। দক্ষিণ দিনাজপুরে একটি কাজ পেয়েছিল সংস্থাটি। পুরো কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল নাসিরুদ্দিন মণ্ডলকে। কিন্তু কাজ শেষ করার পরও প্রাপ্য সাড়ে পাঁচ লাখ টাকা দেননি হিরণ।

তবে তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেছেন হিরণ। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। আমি সব পাওনা মিটিয়ে দিয়েছি।’

আগামী ২৭ ফেব্রুয়ারি এ বিষয়ে মামলার শুনানির দিন ধার্য করেছেন আদালত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা