,

হার এড়াতে রেকর্ড গড়তে হবে ভারতকে

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে ১৫৫ রানের লিড নিয়েই ভারতের বিপক্ষে প্রথম টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে দারুণ এক শতক করে ভারতের লক্ষ্যটা দুরুহ বানিয়ে ফেলেছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। অলআউট হয়ে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে জমা হয়েছে ২৮৫ রান। ফলে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে স্বাগতিক ভারতকে করতে হবে ৪৪১ রান।

হারের হতাশা এড়াতে হলে নতুন রেকর্ডই গড়তে হবে ভারতকে। কারণ ভারতের মাটিতে এখন পর্যন্ত কোনো দলই চতুর্থ ইনিংসে করতে পারেনি চারশর বেশি রান। ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারত করেছিল ৩৮৭ রান। আর ওভারের হিসাবে ভারতকে খেলতে হবে দুইশরও বেশি ওভার। ভারতের মাটিতে চতুর্থ ইনিংসে এত দীর্ঘ সময় ব্যাটিং করতে পারেনি কোনো দলই। ১৯৪৮ সালে কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে ভারত চতুর্থ ইনিংসে ব্যাটিং করেছিল ১৩৬ ওভার। সেটাই এখনো টিকে আছে রেকর্ড হিসেবে। সব মিলিয়ে হার এড়ানোটা যে ভারতের জন্য খুব কঠিনই হবে, তা নিঃসন্দেহেই বলা যায়।

পুনে টেস্টের দ্বিতীয় দিনে ভারত হয়েছিল ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার। বাঁ-হাতি স্পিনার স্টিভ ও’কাফির দুর্দান্ত বোলিংয়ে ভারতের ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ১০৫ রানে। ১৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়াও হারিয়েছিল চারটি উইকেট।

আজ তৃতীয় দিনের খেলায় ৪১ ওভার ব্যাটিং করতে পেরেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ১০৯ রানের লড়াকু ইনিংস খেলেছেন অধিনায়ক স্মিথ। মূলত স্মিথের ব্যাটে ভর করেই ভারতের সামনে দুরুহ লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ৩১ রানের ছোট দুটি ইনিংস এসেছে ম্যাট রেনশ ও মিচেল মার্শের ব্যাট থেকে। ৩০ রান করেছেন মিচেল স্টার্ক। ভারতের পক্ষে চারটি উইকেট নিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন।

ভারতের মাটিতে অস্ট্রেলিয়া সর্বশেষ টেস্টটি জিতেছিল ২০০৪ সালে। এরপর টানা ১১টি ম্যাচের একটিতেও জয়ের স্বাদ পায়নি অজিরা। হেরেছে সর্বশেষ সাতটি ম্যাচে। এবার ভারতের মাটিতে ভারতবধের বিরল কীর্তিটি করে দেখানোর সুযোগ এসেছে স্মিথ-ওয়ার্নারদের সামনে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৬৩/৩।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১