,

আবারো অস্কারে প্রিয়াংকা

news-image

বিনোদন ডেস্ক : প্রিয়াংকা চোপড়া। বলিউড অভিনেত্রী হিসেবে সবাই চেনেন তাকে। তবে গত দুই বছরে তার পরিচিতি সারা বিশ্বে ছড়িয়ে গেছে। সে কারণটা নিশ্চয়ই কারো অজানা নয়। মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র কল্যাণে প্রিয়াংকা পৌঁছে গেছেন সারা বিশ্বের অগণিত মানুষের হৃদয়ে। এখানেই শেষ নয় দুইবার পিপলস চয়েস ও গোল্ডেন গ্লোবের মতো সম্মানজনক পুরস্কার নিজের ঝুলিতে নিয়ে নিয়েছেন প্রিয়াংকা। সঙ্গে গেল বছর ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সঞ্চালনার দায়িত্ব পালন করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। এই ধারাবাহিকতায় আবারো অস্কারের লাল গালিচায় পা রাখতে যাচ্ছেন প্রিয়াংকা। এমন খবরই নিশ্চিত করলো ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। এর এক প্রতিবেদনে প্রকাশ হয়েছে, গেল বছরের ধারাবাহিকতায় এবারো ৮৯তম অস্কারে হলিউডের নামিদামি তারকাদের সঙ্গে লাল গালিচায় পা রাখছেন প্রিয়াংকা।

সম্প্রতি নায়িকা তার টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন। সে ছবিতে প্রিয়াংকার সঙ্গে মাইক জেগারের একটি সেলফিও রয়েছে। টুইটার পোস্টে অস্কারে যাওয়ার কথা জানান দিলেও জেগারের সঙ্গে সেলফি কেন সে বিষয়টি অবশ্য পরিষ্কার করেননি প্রিয়াংকা। গত বছর সঞ্চালনায় থাকলেও এবার সে দায়িত্ব পাননি কোয়ান্টিকো খ্যাত এ অভিনেত্রী। এদিকে মার্কিন টিভি সিরিজে অভিনয়ের পাশাপাশি হলিউডের ছবিতেও অভিষেক হয়েছে প্রিয়াংকার। তার অভিনীত ‘বেওয়াচ’ খুব শিগগিরই মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা