,

রোহিঙ্গা শিবির পরিদর্শনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

news-image

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। শনিবার সকাল ১১ টায় কুতুপালং রেজিস্টার্ড ও আন রেজিস্টার্ড রোহিঙ্গা টাল এবং কুতুপালং কমিউনিটি ক্লিনিক (চিকিৎসা কেন্দ্র) পরিদর্শন করেন। এ সময় তিনি সাম্প্রতিক সময়ে মিয়ানমার থেকে এসে কুতুপালং রোহিঙ্গা বস্তিতে আশ্রয় নেয়া নির্যাতিত রোহিঙ্গাদের নির্যাতনের বর্ণনা শোনেন।

নির্যাতিত রোহিঙ্গাদের বর্তমান জীবনমান, পারিপার্শিক পরিবেশ, সাস্থ্য সেবা ও চিকিৎসার খোঁজ খবর নিয়ে নেন মানবধিকার কমিশন চেয়ারম্যান। এরপর তিনি রোহিঙ্গা বস্তির চেয়ারম্যান আবু সিদ্দিকসহ মিয়ানমারে নির্যাতনের শিকার হওয়া বেশ কয়েকজন রোহিঙ্গার সাথে আলাপ করেন।

বেলা ১২ টার দিকে তিনি কুতুপালং বস্তি থেকে বের হয়ে টেকনাফের উদ্দেশ্যে রওয়ানা হন কাজী রিয়াজুল হক। এসময় উখিয়া উপজেলাসহকারী কমিশনার (ভুমি) নুরউদ্দিন মোহাম্মদ শিবলী নোমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানবাধিকার কমিশন চেয়ারম্যান বিকালে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প ও বস্তি পরিদর্শন শেষে কক্সবাজারে গিয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিং করা করবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা