,

ইন্দোনেশিয়া সফরে ৪০৯ টন সরঞ্জাম আনছেন সৌদি বাদশাহ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ২৫ জন রাজপুত্র, মন্ত্রীসভার সদস্যসহ মোট ১৫০০ সঙ্গী নিয়ে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ইন্দোনেশিয়া সফরে আসছেন। তিনি ইন্দোনেশিয়া পৌঁছাবেন ১ মার্চ। তবে এর আগেই তার সঙ্গীরা ভাগে ভাগে আসতে শুরু করেছে।

শুধু সফরসঙ্গীই নয়, সৌদি থেকে বাদশাহ ও তার লোকজনের প্রয়োজনীয় ৪০৯ টন সরঞ্জাম ইন্দোনেশিয়ার একাধিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। এসব সরঞ্জামের মধ্যে মার্সিডিস বেঞ্জের এস৬০০ মডেলের দুইটি গাড়িও আছে।

ওই সরঞ্জামগুলো বিমানবন্দর থেকে সংশ্লিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ১ থেকে ৯ মার্চ ইন্দোনেশিয়ার সফরে থাকবেন সৌদি বাদশাহ। এ সফরে ২৫ বিলিয়ন ডলারের চুক্তি হতে পারে বলে আশা করছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সূত্র : জাকার্তা পোস্ট

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা