,

রাষ্ট্রপতি পদপ্রার্থীর সামনে হঠাৎ নগ্ন হয়ে যুবতীর প্রতিবাদ!

news-image

অনলাইন ডেস্ক : সামনেই নির্বাচন। তার আগে প্যারিসে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি পদপ্রার্থী ন্যাশনাল ফ্রন্ট দলের মেরিন লে পেন। মাঝ পথেই এক তরুণীর টপলেস প্রতিবাদে খানিক ক্ষণ থামাতে হয় সম্মেলন। নেত্রীর নিরাপত্তারক্ষীরা তড়িঘড়ি সেই তরুণীকে সেমিনার হলের বাইরে বের করে দেন।

জানা গিয়েছে, ওই তরুণী ফেমেন নামে একটি সংগঠনের সদস্য। এর আগেও লে পেন-এ বিভিন্ন কার্যকলাপকে কটাক্ষ করে প্রতিবাদে সামিল হয়েছিলেন সংগঠনের বহু সদস্য। তবে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার পর তিনি এমন ঘটনার সম্মুখীন হলেন এই প্রথম।

সাংবাদিক সম্মেলনে ওই তরুণী প্রথমে চুপ করেই বসেছিলেন। মাঝ পথে হঠাৎ পরনের টি-শার্ট খুলে ফেলেন। তাঁর সারা গায়ে লেখা ছিল, ‘মেরিন ভণ্ড নারীবাদী’। এ পর তিনি চিৎকার করে স্লোগান দিতে থাকেন। দ্রুত নিরাপত্তারক্ষীরা তাঁকে এক প্রকার তুলে নিয়ে হলের বাইরে নিয়ে যান। একটি বিবৃতিতে ফেমেন জানিয়েছে, ‘লে পেন একটি কাল্পনিক রিপাব্লিকান। তিনি নারীবাদীও নন, ধর্মনিরপেক্ষও নন। মানবাধিকার রক্ষার জন্যে কোনো দিন তাঁকে কিছু করতে দেখা যায়নি। তাও তিনি এক জন রাষ্ট্রপতি পদপ্রার্থী!’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা