,

সন্ত্রাস দমনে শেখ হাসিনার ভূয়সী প্রশংসা ১০ ব্রিটিশ এমপির

news-image

নিউজ ডেস্ক : গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ হামলার পর সন্ত্রাস ও মৌলবাদ দমনে কার্যকর প্রচেষ্টা চালানোর জন্য ব্রিটেনের ১০ এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন গত বুধবার হাউস অব কমন’স-এ ব্রিটিশ পার্লামেন্টের ১০ এমপিকে এ বিষয় ব্রিফ করেন। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন ওই বৈঠকের আয়োজন করে।

গত বছরের ১ জুলাই ওই নৃশংস হামলায় ১৭ জন বিদেশিসহ নিহত হন মোট ২২ জন। নিহতদের মধ্যে দু’জন ছিলেন পুলিশ কর্মকর্তা। পরদিন অর্থাৎ ২ জুলাই সকালে সেনা কমান্ডোদের উদ্ধার অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর একজন পাচক নিহত হন।
ব্রিটেনেরে বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ারম্যান অ্যান মেইন এমপি, মার্ক ফিল্ড এমপি, পাউল স্কিউলি এমপি, ড. রূপা হক এমপি, রুশনারা আলী এমপি, সাইমন ডান্সঝুক এমপি, বব ব্লাকম্যান এমপি, ডেভিড মেকিনটোস এমপি, ফ্লিক ড্রুমমন্ড এমপি এবং ম্যাথিউ অফফোর্ড এমপি বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠককালে ব্রিটিশ এমপিরা বাংলাদেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা, রোহিঙ্গা ইস্যু, নতুন নির্বাচন কমিশন এবং এ দেশের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জানতে চান।

এ সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এ বিষয়ে তাদের অবহিত করেন। সূত্র : বাসস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা