,

মেক্সিকো সীমান্তে দেয়াল শিগগিরই : ট্রাম্প

news-image

মেক্সিকো সীমান্তে খুব দ্রুতই দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে রক্ষণশীলদের একটি সম্মেলনে ট্রাম্প এই প্রতিশ্রুতি দেন।

মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে রক্ষণশীলদের বার্ষিক সম্মেলন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি)। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে রক্ষণশীল বিভিন্ন সংগঠনের কর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ নেন।

সেই সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে সীমান্তে বিশাল দেয়াল নির্মাণের কথা বলেন।

সম্মেলনের তৃতীয় দিনে বক্তব্য দেওয়ার সময় ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র’ বলে স্লোগান দিতে থাকেন ট্রাম্প-সমর্থকরা। এ সময় ট্রাম্প ‘বাজে লোকজনকে দেশ থেকে বের করে দেওয়ার’ ওপর গুরুত্বারোপ করেন।

‘আমরা দেয়াল নির্মাণ করতে যাচ্ছি। এটা খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে। নির্ধারিত সময়ের আগেই’, বলেন ট্রাম্প।

ট্রাম্প যেদিন সীমান্তে দেয়াল নির্মাণের প্রতিশ্রুতির কথা বলেছেন, ঠিক তার আগের দিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও স্বরাষ্ট্রমন্ত্রী (হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি) জন কেলি মেক্সিকোর একই পদে থাকা দুই মন্ত্রীর সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার রুদ্ধদ্বার বৈঠকের পর  সংবাদ সম্মেলনে দুই মন্ত্রীর কেউই সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে কোনো কথা বলেননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা