,

ত্রিপোলিতে বাংলাদেশি রাষ্ট্রদূতের উপর অস্ত্রধারীদের হামলা !

news-image

যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলিস্থ বাংলাদেশ মিশনে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে অজ্ঞাত অস্ত্রধারীরা বাংলাদেশ মিশনে চলমান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করে। ভারী অস্ত্রের ঐ গুলি দেয়াল ভেদ করে দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) মোহাম্মদ মোজাম্মেল হকের কাছে এসে পরে।
রাষ্ট্রদূত নিজেই এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রদূত জানান, সেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দুই পর্বের অনুষ্ঠানের গতকাল(শুক্রবার) ছিল সমাপনি পর্ব। সেখানে বাংলাদেশ কমিউনিটির নারী, পুরুষ শিশুসহ প্রায় দেড় শতাধিক উপস্থিতি ছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই মিশনের বাইরে দাঁড়িয়ে অজ্ঞাত অস্ত্রধারীরা অনুষ্ঠানস্থল লক্ষ্য করে গুলি চালায়। রাষ্ট্রদূত জানান, অস্ত্রধারীদের গুলি শুরু হওয়ার পর কর্তব্যরত স্থানীয় পুলিশ পালিয়ে যায়। আচমকা ঐ গুলির ঘটনায় হকচকিত উপস্থিত কূটনীতিক, কর্মকর্তা ও অতিথিরা দূতাবাসের ভেতরে গিয়ে আত্মরক্ষা করে। রাষ্ট্রদূত আরও জানান, যুদ্ধ কবলিত লিবিয়ায় বর্তমানে তিনটি সরকার রয়েছে। এর মধ্যে ত্রিপোলিতেই দুটি। একটি জাতিসংঘ সমর্থিত ইউএনএ সরকার, অপরটি জিএনসি সরকার। গুলির বিষয়টি ঢাকাকে জানানো হয়েছে। ত্রিপোলির দুই সরকারকেই বিষয়টি জানানোর চেষ্টা চলছে।

মানবজমিন থেকে নেয়া

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা