বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে ঘরে ক্ষোভ গ্যাসের মূল্যবৃদ্ধিতে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : মাত্র দেড় বছরের মাথায় গ্রাহকপর্যায়ে গ্যাসের দাম ৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির ঘটনায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। ক্ষোভের আগুনে জ্বলছেন ব্যবসায়, শিল্পোদ্যোক্তা, পরিবহন শ্রমিকসহ সব শ্রেণী-পেশার মানুষ। কয়েক বছর থেকে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও অনিশ্চয়তার পাশাপাশি ব্যবসাবাণিজ্যের মন্দাবস্থার মধ্যেই গ্যাসের মূল্যবৃদ্ধিতে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবেই দেখছেন তারা। গ্যাসের এ মূল্যবৃদ্ধি দেশের ১৬ কোটি মানুষকেই ক্ষতিগ্রস্ত করবে জানিয়ে সরকারের পক্ষ থেকে এমন জনবিরোধী সিদ্ধান্ত নেয়ার জন্য দেশে কার্যকর বিরোধী দলের অনুপস্থিতিকেই দুষছেন সাধারণ মানুষ। সরকারের গণবিরোধী মনোভাবের পাশাপাশি তারা ক্ষোভ প্রকাশ করছেন বড় দলগুলোর নির্লিপ্ততায়ও। যদিও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনায় প্রায় সব রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পাশাপাশি হরতালেরও ডাক দেয়া হয়েছে।
দেড় বছরের ব্যবধানে শুক্রবার গ্যাসের দাম ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১ মার্চ ও ১ জুন থেকে দুই দফায় বাড়ানো হয়েছে এ দাম। বর্ধিত দর অনুযায়ী ১ জুন থেকে আবাসিক গ্রাহকদের সিঙ্গেল চুলার জন্য বর্তমান ৬০০ টাকার পরিবর্তে ৯০০ টাকা এবং ডাবল বার্নারের জন্য ৬৫০ টাকার স্থলে ৯৫০ টাকা পরিশোধ করতে হবে। সবচেয়ে বেশি অর্থাৎ ৬০ শতাংশ বাড়ানো হয়েছে মিটারভিত্তিক গ্রাহকদের গ্যাসের দাম। এর আগে সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। বিশ্লেষকদের মতে, গ্যাসের এ মূল্যবৃদ্ধিতে আবাসিক গ্রাহকের ব্যয় বৃদ্ধির পাশাপাশি শিল্পে উৎপাদন ব্যয় বাড়বে। পরিবহন ভাড়া এবং সাধারণ মানুষের ভোগান্তিও বাড়বে।
ঘরে ঘরে ক্ষোভ : গ্যাসের মূল্যবৃদ্ধির খবরে ক্ষোভ প্রকাশ করে রাজধানীর খিলগাঁর বাসিন্দা আবদুল হাকিম গতকাল ক্ষোভ প্রকাশ করে নয়া দিগন্তকে বলেন, সরকার এর আগে অনেক বড় বড় ঘটনা ঘটিয়ে দেখেছে, জনগণ প্রতিবাদ করে না। তাদের প্রতিবাদের অনুভূতিগুলো নষ্ট হয়ে গেছে। সবে তো ৩০০ টাকা বাড়িয়েছে। এক বছর বছর পর দেখা যাবে চুলাপ্রতি এক হাজার টাকা বাড়ানো হয়েছে। জনগণ কেবল তাদের জনবিরোধী সিদ্ধান্ত মেনেই চলবে। দেশে কোনো বিরোধী দল নেই মন্তব্য করে তিনি বলেন, বিরোধী দল থাকলে এমন জনবিরোধী সিদ্ধান্ত সরকার নিতে পারত না।
ঢাকার কল্যাণপুরের আলেয়া পারভীন নয়া দিগন্তকে বলেন, বছর শেষে বাড়ি ভাড়া বাড়ানো হয়েছে। গ্যাসের দাম বাড়ায় আবারো ভাড়া বাড়াবে বাড়িওয়ালা। ফলে আয় না বাড়লেও ব্যয় বৃদ্ধিতে সংসার পরিচালনায় হিমশিম খেতে হবে।
বাসাবো এলাকার বাসিন্দা সুজন রহমান বলেন, বছরের শুরুতে এক হাজার টাকা ভাড়া বাড়িয়েছেন বাড়িওয়ালা। গ্যাসের দাম বৃদ্ধির অজুহাতে আবারো বাড়িভাড়া বাড়াবেন। সাধারণ মানুষের কথা বিবেচনা করে গ্যাসের দাম পুর্নিবিবেচনা করা উচিত বলে মনে করেন সুজন।
কাঁঠালবাগানের বাসিন্দা ফেরদৌসী বলেন, আমি অবশ্যই চাইব নিত্যব্যবহার্য পণ্য সহজলভ্য হবে। কারণ এমনিতেই আমাদের মতো নিম্ন-মধ্যবিত্তদের জীবনে বিভিন্ন েেত্র ব্যয় সঙ্কোচন করে চলতে হয়। আয়ের সাথে সঙ্গতি রেখে মাসিক খরচ করতে হয়। এভাবে প্রতি বছর গ্যাসের দাম বাড়ানো মেনে নেয়া যায় না।

গ্যাসের দাম বথাড়ানোর কোনো যুক্তি নেই : ক্যাব
গ্যাসের দাম বথাড়ানোর প্রভাব বাসাভাড়া ও পরিবহন খরচ এবং বাজারের ওপর পড়বে বলে মনে করছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গ্যাসের দাম বথাড়ানোর কোনো যুক্তি নেই মন্তব্য করে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া বলেন, গ্যাসের দাম বৃদ্ধি গোদের ওপর বিষ ফোঁড়া। এর ফলে ট্রান্সপোর্ট খরচ বাড়বে এবং বাজারের ওপর প্রভাব পড়বে। বাসা ভাড়াও বাড়বে। এ উছিলায় বাড়িওয়ালারা পানির দামও বাড়াবেন। সামগ্রিকভাবে খরচ বথাড়বে। কিছু লোককে সুবিধা দিতে গণমানুষ সাফার করবে এটা হয় না। তিনি বলেন, গণশুনানি করলেও সাধারণ মানুষের মতামতের মূল্যায়ন করা হয়নি। এটা রিভিউ করা উচিত।
শিল্পোদ্যোক্তাদের মাঝে উদ্বেগ : শিল্পোদ্যোক্তাদের অভিযোগ, এমনিতেই তারা নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না। চাপহীনতায় কারখানা চালু রাখাই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে গ্যাসের দাম দফায় দফায় বাড়ানোর ফলে তাদের টিকে থাকাই মুশকিল হবে। গ্যাসের দাম বৃদ্ধিতে বস্ত্র খাত সবচেয়ে বেশি তিগ্রস্ত হবে দাবি করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি তপন চৌধুরী বলেন, বড় আকারের স্পিনিং, উইভিং, ডায়িং ও প্রিন্টিং-ফিনিশিং কারখানাগুলোর একমাত্র জ্বালানি গ্যাস। ২০১৫ সালের আগস্ট পর্যন্ত ক্যাপটিভ পাওয়ারে গ্যাসের ইউনিট প্রতি দর ছিল ৪ দশমিক ১৮ টাকা, একই বছর সেপ্টেম্বরে দ্বিগুণ বাড়িয়ে করা হয় ৮ দশমিক ৩৬ টাকা। এখন নতুন করে দর বাড়ানোয় বড় ধরনের চাপে পড়বে বস্ত্র খাত। ফলে ভারত এবং চীনের কাছে বাজার হারাবে তৈরি পোশাকের পশ্চাৎসংযোগ শিল্পটি।
তিনি বলেন, কয়েক মাস আগে ভারত নতুন বস্ত্রনীতিতে সাড়ে ছয় হাজার কোটি রুপির প্রণোদনা অনুমোদন করেছে। আগামী তিন বছরে পোশাক শিল্পে বাংলাদেশকে টপকে যেতে বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছে ভারত। তুলা, সুতাসহ সব ধরনের কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতি ভারতের নিজস্ব। এ কারণে এ ধরনের প্রতিযোগিতার মুখে এবার আর টিকতে পারবে না আমাদের বস্ত্র খাত।

দর বাড়ানোয় নিটওয়্যার শিল্পখাত ব্যবসায়িকভাবে তিগ্রস্ত হবে জানিয়ে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান এমপি বলেন, গ্যাস ছাড়া বিকল্প কোনো কিছু দিয়ে নিট কারখানা চালানো যায় না। দর বাড়ানোর আগে উদ্যোক্তাদের সাথে কথা বলা প্রয়োজন ছিল। এ নিয়ে সংসদেও আলোচনা করা যেত। কোথাও আলোচনা হয়নি।
বাংলাদেশ পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, বিদেশী ক্রেতারা পোশাকের দাম কমাচ্ছেন। রফতানি কমছে। এর মধ্যে গ্যাসের দাম বাড়ানোয় উৎপাদন খরচ আরো বেড়ে যাবে। ফলে শিল্পমালিকেরা সমতা হারাবেন। কারখানা বন্ধ করে দিতে বাধ্য হবেন।
সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারহান নূর বলেন, ১৫ মাস আগেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এখন সিএনজির যে দাম রয়েছে, তা এ খাতের জন্য সর্বোচ্চ। তাই দাম বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না। তারপরও দাম বাড়ানো হয়েছে। এতে গণপরিবহনের ভাড়া বাড়বে। ফলে প্রকৃতপে সাধারণ মানুষই তিগ্রস্ত হবেন। তিনি অভিযোগ করেন, সরকার দাম বাড়িয়ে পরোভাবে সিএনজি ব্যবহার বন্ধের চেষ্টা করছে।
অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে : মির্জ্জা আজিজ
অর্থনীতিবিদরা বলছেন, গ্যাসের দাম বাড়ানোয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম, পরিবহন ভাড়া বাড়বে। বাড়বে মূল্যস্ফীতি। মধ্য ও নি¤œবিত্তের জীবনধারণের ব্যয় বেড়ে যাবে। গ্যাসের দাম বাড়ায় বিদ্যুতের উৎপাদন ব্যয়ও বাড়বে। সব মিলিয়ে অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে জানিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. মির্জ্জা এ বি আজিজুল ইসলাম বলেন, গ্যাসের দাম বাড়ালে গ্যাসচালিত শিল্পে উৎপাদন খরচ বাড়বে। এতে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়বে। বাড়বে পরিবহন ভাড়া। মূল্যস্ফীতি বেড়ে যাবে। অর্থনীতি চাপে পড়বে।
জবাবদিহি না থাকায় এ উদ্যোগ : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
জাতীয় প্রেস কাবের সামনে গতকাল এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, কোথাও জবাবদিহি না থাকায় সরকার স্বেচ্ছাচারীভাবে গ্যাসের অযৌক্তিক দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে।
তিনি বলেন, জনগণের প্রতি জবাবদিহি না থাকায় সরকার চরম স্বেচ্ছাচারী পন্থায় গ্যাসের অযৌক্তিক দাম বৃদ্ধিসহ একের পর এক গণদুর্ভোগ সৃষ্টিকারী পদপে গ্রহণ করে চলেছে। সিলিন্ডার ব্যবসায়ীদের বাড়তি সুবিধা আমলাতান্ত্রিক কায়দায় গ্যাসের মূল্যবৃদ্ধির একতরফা ঘোষণা দেয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য গ্রাসের ফলে সরকার ইতোমধ্যে ১৫-১৬ হাজার কোটি টাকা লাভ করেছে; কিন্তু জনগণকে তারা কোনো সুবিধা দেয়নি। বিদ্যুৎ ও পানির মূল্য তারা দফায় দফায় বাড়িয়ে চলেছে। পুনর্বাসন ছাড়া লাধিক হকারকে উচ্ছেদ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ