,

আমার স্বাক্ষর জাল করে ফেসবুকে বিবৃতি দেয়া হয়েছে : ফখরুল

news-image

কানাডার ফেডারেল আদালতের রায়ে বিএনপিকে সন্ত্রাসী দল বলে যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, এ বিষয় নিয়ে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মির্জা ফখরুলের স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’-এ ভুয়া, বানোয়াট ও ভিত্তিহীন বিবৃতি পোষ্ট করা হয়েছে- বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব।
শুক্রবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ দাবি করেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘কে বা কারা আমার নামে কানাডার আদালত কর্তৃক রায় সম্পর্কিত বিষয় নিয়ে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’-এ ভুয়া, বানোয়াট ও ভিত্তিহীন বিবৃতি পোষ্ট করেছে। আমার ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্যই কোন চক্র এধরণের জালিয়াতির আশ্রয় নিয়েছে। বিবৃতিটিতে আমার যে বক্তব্য দেয়া হয়েছে তা সম্পূর্ণরুপে অসত্য ও মিথ্যাচার। মিথ্যা বিবৃতির সাথে জড়িত জালিয়াত চক্রকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিও আহ্বান- জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের