,

অভিষেকেই ক্রিকইনফোর বর্ষসেরা মিরাজ

news-image

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।

এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ, দক্ষিণ আফ্রিকার স্টিফেন কুক, ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, ভারতের জয়ন্ত যাদব, ইংল্যান্ডের হাসিব হামিদ, নিউজিল্যান্ডের জিৎ রাভাল, ভারতের করুন নায়ার, অস্ট্রেলিয়ার পিটার হ্যান্ডসকম্ব ও ইংল্যান্ডের কিয়াটন জেনিংসকে।

গেল বছর বাংলাদেশের তরুণ তুর্কি মিরাজ ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজে রেকর্ড ১৯ উইকেট নিয়ে হৈচৈ ফেলে দেন। তার বোলিং ভেল্কিতে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় করে বাংলাদেশ।

টেস্টে তার অভিষেকের সময় ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল বেন ডাকেটের। কিন্তু মিরাজের অসাধারণ নৈপুণ্যের কাছে ম্লান হয়ে যায় বেন ডাকেটের অভিষেক।

২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন মিরাজ। তার অসাধারণ নেতৃত্ব ও পারফরম্যান্সে ভর করে প্রথমবারের মতো বাংলাদেশ যুব দল বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ফাইনালে যাওয়া হয়নি জুনিয়র টাইগারদের। কিন্তু টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছিলেন মেহেদী হাসান মিরাজ।

উল্লেখ্য, মেহেদী হাসান মিরাজ দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ইয়ুথ অ্যাম্বাসেডর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে