,

পিলখানা ট্র্যাজেডির রহস্য উদঘাটনে তদন্ত দাবি রিজভীর

news-image

নিজস্ব প্রতিবেদক : উচ্চ পর্যায়ের একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে পিলখানা ট্র্যাজেডির রহস্য উদঘাটন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পিলখানায় সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যাকাণ্ডের দিনটিকে জাতীয় ‘২৫ ফেব্রুয়ারি’ শোক দিবস হিসেবে ঘোষণার দাবিও জানান তিনি।

শুক্রবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যার যে নির্মম ও মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা জাতির জন্য খুবই বেদনাদায়ক ও শোকাবহ। আমাদের গৌরবোজ্জ্বল সেনাবাহিনী মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু সেই দিন হত্যা করা হয়েছে, চৌকস ও মেধাবী ৫৭ জন কর্মকর্তাকে। পৃথিবীর ইতিহাসে এমনকি অনেক যুদ্ধেও এতো সেনা কর্মকর্তা একসাথে নিহত হয়নি।

পূর্ব পরিকল্পিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অনেকের সাজা হয়েছে দাবি করে তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেকেই এখনও অধরা থেকে গেছেন। এই মর্মান্তিক ঘটনার সাথে ক্ষমতাসীনদের অনেকের জড়িত থাকার কথা শোনা গেলেও সেগুলোকে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে। পুরো বিষয়টি এখনও রহস্যের কুয়াশায় ঢাকা- বলেন রিজভী।

গ্যাস কোম্পানিগুলো লাভজনক অবস্থায় থাকলেও কেবলমাত্র সীমাহীন লুটপাটের জন্যই এর মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার- এমন অভিযোগ করে রিজভী বলেন, দুর্নীতি, দুঃশাসন আর লুটপাটে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। দুর্নীতির বৃদ্ধি-বিকাশের আদর্শস্থল আওয়ামী সরকার। ক্ষমতাসীনদের কাছে ক্ষমতালিপ্সা বাংলাদেশের চেয়েও প্রিয়।

গ্যাসের মূল্য বৃদ্ধির খড়গ পড়বে সাধারণ মানুষের ঘাড়ে- এ মন্তব্য করে তিনি বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে এর প্রভাব পড়বে সব সেক্টরে। এমনিতেই দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যও আকাশছোঁয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে