,

‘দক্ষিণ-পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ বন্দর হবে পায়রা’

news-image

নিজস্ব প্রতিবেদক : পায়রা বন্দর হবে দক্ষিণ পূর্ব-এশিয়ার শ্রেষ্ঠ বন্দর এবং এ বন্দরকে ঘিরে আমাদের দেশে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠবে বলে উল্লেখ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শুক্রবার দুপুরে ঝালকাঠি জেলার নলছিটির মোল্লারহাট ইউনিয়ন পরিষদ মাঠে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সাথে মতবিনিময় ও ভিজিডি উপকার ভোগীদের কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পায়রা বন্দর স্থাপিত হলে এ অঞ্চলের প্রত্যেকটি ঘরে ঘরে বেকার সন্তানরা চাকরি পাবে। এতে বিনিয়োগ বাড়বেউল্লেখ করে শিল্পমন্ত্রী আরো বলেন, দেশকে এগিয়ে নিতে হলে শেখা হাসিনা সরকারের কোন বিকল্প নেই।

বর্তমানে বিদেশীরাও আমাদের দেশের উন্নয়নের প্রশংসা করছে এবং এটা আমাদের অর্জন বলেও উল্লেখ করেছেন তিনি।

মোল্লারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন হাওলাদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ইউনুস লস্কর এবং পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা