,

বিজ্ঞান শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকার বিজ্ঞান শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ফলে বিজ্ঞানে শিক্ষার্থীর মোট সংখ্যা ও শতকরা হার অনেক বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল অডিটোরিয়ামে বিজ্ঞান অলিস্পিয়াড ২০১৭-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এ অলিম্পিয়াডের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছিল। বিজ্ঞান পড়ায় শিক্ষার্থীদের আগ্রহী করতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি। ফলে এখন বিজ্ঞান শিক্ষায় ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক বেড়েছে। বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থী প্রতিবছর বাড়ছে। এরা ফলাফলেও ভাল করছে।

অলিম্পিয়াডে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের উদ্দেশে নাহিদ বলেন, আপনারাই একদিন বিজ্ঞানী হবেন। বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে বিশ্বসভায় দেশের মুখ উজ্জ্বল করবেন। অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন বিষয় আরো ভালভাবে জানার ও শিখার সুযোগ পায়। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই এ জাতিকে বিভিন্নক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাই তাদেরকে বিশ্বমানের শিক্ষা অর্জন করতে হবে।

তিনি বলেন, সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শিক্ষার মানও বৃদ্ধি পাচ্ছে। তবে আমরা যে মানে পৌঁছতে চাই, তা থেকে অনেক পিছনে আছি।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর কাজী আবদুল ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সেক্রেটারী ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং অলিম্পিয়াডের সমন্বয়কারী ড. নঈম চৌধুরী বক্তৃতা করেন।

পরে শিক্ষামন্ত্রী বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। সারাদেশ থেকে আগত অংশগ্রহণকারীদের মধ্য থেকে স্কুল পর্যায়ে ৩০ জন এবং কলেজ পর্যায়ে ৩০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে