,

শুটিংয়ের জন্য প্রিয়াঙ্কা ঢাকায়

news-image

‘হৃদয় জুড়ে’ ছবিতে চিত্রনায়ক নিবরের বিপরীতে প্রিয়াঙ্কা সরকার যে অভিনয় করবেন, তা অনেকেরই জানা। আর সেই ছবির শুটিংয়ের প্রাক-প্রস্তুতি নিতে শুক্রবার দুপুরে ঢাকায় এসেছেন কলকাতার এই অভিনেত্রী। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান নিরব।

এ প্রসঙ্গে নিরব বলেন, দু’দিনের জন্য ঢাকায় এসেছেন প্রিয়াঙ্কা। পল্টনের একটি হোটেলে থাকবেন। আজই ফটোশুটে অংশ নেবেন তারা। এরপর আগামী ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় এফডিসিতে রফিক সিকদার পরিচালিত ‘হৃদয় জুড়ে’-এর মহরতে উপস্থিত থাকবেন রূপালি পর্দায় প্রথম বারের মতো জুটিবন্ধ হতে যাওয়া দুই বাংলার এই নায়ক-নায়িকা।

প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনী’, অঞ্জন দত্তের ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’, অর্ক সিনহার ‘নীলাঞ্জনা’ প্রভৃতি ছবিতে কাজ করেছেন প্রিয়াঙ্কা সরকার। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মধ্য দিয়ে রূপালি জগতে সাড়া ফেলেছিলেন প্রিয়াঙ্কা।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা