,

ইসরায়েলের সঙ্গে মিসাইল চুক্তি করছে ভারত

news-image

ইসরায়েলের সঙ্গে যৌথ উদ্যোগে অত্যাধুনিক মিসাইল তৈরি করবে ভারত। এই মর্মে সম্প্রতি, দুদেশের মধ্যে ১৭ হাজার কোটি টাকার চুক্তিতে অনুমোদন করেছে মোদি সরকার।
খবরে প্রকাশ, ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা বা ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং ইসরায়েল এয়ারক্র্যাফট ইন্ডাস্ট্রি (এআইএ) যৌথভাবে ‘বারাক-৮’ নামে এই মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ (এমআর-স্যাম) ক্ষেপণাস্ত্রটি তৈরি করবে।
২০১৭ সালে ভারত-ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্ণ হচ্ছে। বিষয়টি মাথায় রেখে চলতি বছরেই ইসরায়েল সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে, সেই সময় এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।
কেন্দ্রীয় সূত্রের খবর, বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রের মন্ত্রিসভা (নিরাপত্তা বিষয়ক) এই চুক্তিকে সবুজ সঙ্কেত দিয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্রের দূরপাল্লার ভার্সন (এলআর-স্যাম) তৈরি হয়েছে। যা অন্তর্ভুক্ত হয়েছে ভারতীয় নৌসেনা ও বায়ুসেনায়।
কেন্দ্রীয় সূত্রের খবর, নতুন মিসাইলটির পাল্লা হবে প্রায় ৭০ কিলোমিটার। মূলত, স্থলসেনার জন্যই মিসাইলের নতুন সংস্করণ তৈরি হবে। চুক্তির আওতায় ৪০টি ফায়ারিং ইউনিট ও ২০০টি মিসাইল নেবে ভারত। বিমান ও নৌসেনা ব্যবহৃত মিসাইলটির পাল্লা প্রায় ৯০-১০০ কিলোমিটার।
প্রসঙ্গত, ইসরায়েলি সামরিক হার্ডওয়্যারের সবথেকে বড় ক্রেতা হল ভারত। ইসরায়েল থেকে বিভিন্ন সময়ে বহু সামরাস্ত্র, চালকবিহীন বিমান সহ রণসামগ্রী কিনেছে ভারত। তবে, বেশিরভাগ চুক্তিই পর্দার আড়ালে রাখা ছিল। সূত্র: ইন্ডিয়া টুডে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা