,

প্রেমের কথা স্বীকার করলেন বরুন

news-image

 

বিনোদন ডেস্ক : সিনেমার পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের কারণে প্রায়ই খবরে আসেন বরুন ধাওয়ান। কথিত প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে হাত ধরে বিভিন্ন জায়গায় দেখাও যায় তাকে। কিন্তু প্রেমের সম্পর্ক নিয়ে এতদিন মুখ খোলেননি এ অভিনেতা। এ বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে চলেছেন তিনি। অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন বরুন।

সম্প্রতি একটি ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন বদ্রিনাথ কি দুলহানিয়া অভিনেতা। কথিত প্রেমিকার হাতে হাত রেখে চলা বিষয়ে প্রশ্ন করা হলে বরুন বলেন, ‘এটি আমার কাছে সব সময়ই স্বাভাবিক একটি বিষয়। লুকোচুরি করার কিছু নেই। আমি শুধু ক্যারিয়ার ছেড়ে প্রেমের দিকে মনোযোগ দিতে চাইনি। এ কারণেই আমি এটি নিয়ে বেশি কিছু বলি না।’

তিনি আরো বলেন, ‘আমি কোনো কিছুই অস্বীকার করিনি, শুধু এ বিষয়ে আলোচনা করতে পছন্দ করি না। এছাড়া প্রেমিকার সঙ্গে সময় কাটানো নিয়ে একজন কী বলতে পারে?’

তাদের সম্পর্কের পরিণতি সম্পর্কে বরুন বলেন, ‘আমি এর পরিণতি ভালোই দেখতে পাচ্ছি। আমার সঙ্গে থাকার সকল কৃতিত্ব তার, আমার জীবনে দেখা সেরা মানুষদের একজন সে।’

বরুন ধাওয়ান অভিনীত পরবর্তী সিনেমা বদ্রিনাথ কি দুলহানিয়া। এতে তার বিপরীতে অভিনয় করছেন আলিয়া ভাট। আগামী ১১ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা