,

বাঞ্ছারামপুরে পরকীয়ার জেরে গৃহবধূ কোপাল প্রেমিককে

news-image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দূর্গারামপুরে বৃহস্পতিবার রাতে পরকীয়ার জের ধরে এক গৃহবধূ তার প্রেমিককে এলোপাথারী কুপিয়ে গুরুত আহত করার অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে,প্রবাসী সফিকুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার(৪০)সহ তার ছেলে ইয়াসীন ও ফারুক এই ৩ জনে মিলে রাতের আধারে ঝোঁপের মধ্যে ডেকে নিয়ে প্রতিবেশী কাশেম চেয়ারম্যানের ছেলে মো.জুয়েল আহম্মদ (৪২)কে মাথা,হাত,পা,কাঁধে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।এতে জুয়েল গুরুতর আহত হলে পথচারীরা অবস্থা বেগতিক দেখে দ্রুত রাতেই ঢাকা মেডিকেলে পাঠানো হয়।প্রতিবেশীরা অভিযুক্ত পারভীন আক্তারকে আটকে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশে হস্তান্তর করলে আজ শুক্রবার পারভীন কে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে বলা জানা গেছে।এবিষয়ে জুয়েলের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে একটি মামলাও করেন।
এলাকাবাসীসহ স্থানীয় ওয়ার্ড কমিশনার অহিদ মিয়া সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে জুয়েল ও পারভীনের মধ্যে অবৈধ পরকীয়া প্রেম চলে আসছিলো।কিছুদিন ধরে উভয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়।আর এ কারনেই গৃহবধূ ও তার দুই ছেলে মিলে জুয়েলকে হত্যার উদ্দেশ্যে কোপায়।ঢাকা মেডিকেলে ভর্তিকৃত জুয়েলের বোন ইয়াসমিন আক্তার মোবাইলে জানান,জুয়েলে অবস্থা সংকটাপন্ন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা