,

লিবিয়ায় ২৭ অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :লিবিয়ার পশ্চিমাঞ্চলে ২৭ জন অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে এক কিশোর ও এক কিশোরী রয়েছে। এছাড়া আরো ১৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়। শুক্রবার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানায়।

লিবিয়া রেড ক্রিসেন্টের মুখপাত্র মোহাম্মাদ আল-মিসরাতি বলেন, লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলীয় শহর খোমস থেকে মঙ্গলবার ১৩ অভিবাসন প্রত্যাশীর লাশ এবং ৫৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক রয়েছে।

লিবিয়া রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন (আইএফআরসি) তাদের ওয়েবসাইটে জানায়, আফ্রিকান এসব অভিবাসন প্রত্যাশী ‘চারদিন’ ধরে ওই কন্টেইনারে আটকা পড়াবস্থায় ছিল। কন্টেইনারে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু ঘটে। সেখান থেকে জীবিত উদ্ধার করা কয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা প্রয়োজন।

স্থানীয় রেড ক্রিসেন্টের মুথপাত্র আরো বলেন, বৃহস্পতিবার ত্রিপলির পশ্চিমাঞ্চলে উপকূলীয় শহর জাওয়ারার কাছে আরো ১৪টি মৃতদেহ খুঁজে পাওয়া যায়। এছাড়া আরো ১২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়।

ইউরোপে পাড়ি জমাতে ইচ্ছুক অভিভাসন প্রত্যাশীরা সাধারণত লিবিয়াকে তাদের গেটওয়ে হিসেবে ব্যবহার করে। গত বছর এক লাখ ৮১ হাজার অভিবাসী এই রুট দিয়ে ইতালিতে প্রবেশ করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা