,

স্টিভ ও’কেফের ঝড়ে লণ্ডভণ্ড ভারত

news-image

স্পোর্টস ডেস্ক :ভারতের বিপক্ষে চার টেস্ট সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২৬০ রানেই অলআউট হয়ে যায়। জবাবে ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্টিভ ও’কেফের বোলিং ঝড়ে মাত্র ১০৫ রানেই অলআউট হয়ে যায়। ফলে ১৫৫ রানে লিড পায় অস্ট্রেলিয়া। অসিদের হয়ে স্টিভ ও’কেফে ১৩ ওভার বল করে ৬টি উইকেট তুলেন নেন।

১৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে সফরকারীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১০ ওভার শেষে ২ উইকেটে ৩৫ রান। এখন পর্যন্ত অসিদের লিড ১৮৯ রান। স্মিথ ১৮ ও পিটার হ্যান্ডসকম ৪ রানে ব্যাট করছে। এর আগে সাজঘরে ফিরেছেন ওয়ার্নার ১০ ও শন মার্শ শূন্য রানে।

এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ২৬০ রানের জবারে শুক্রবার দ্বিতীয় দিন ভারত প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪৪ রানের মধ্যেই তিন উইকেট হারায় স্বাগতিকরা। শুরুতে মুরালি বিজয়কে (১০) ফেরান হ্যাজলউড। পরে ১৫তম ওভারে পরপর পূজারা (৬) ও অধিনায়ক বিরাট কোহলিকে (০) রানে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক।

এরপর ৫০ রানের জুটি গড়েন লোকেশ রাহুল ও রাহানে। দলীয় ৯৫ রানে রাহুল ব্যক্তিগত (৬৪) রানে আউট হলে শেষে ১০ রানের মধ্যেই বাকি ৬ উইকেটের পতন ঘটে। মুরালি বিজয় ১০ ও রাহানে ১৩ রান ছাড়া বাকি কেউ দুই অঙ্কের কোটায় রান করতে পারনেনি।

বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৯ উইকেটে ২৫৬ রান। স্টার্ক ৫৭ ও হ্যাজেলউড ১ রানে অপরাজিত ছিলেন। শুক্রবার প্রথম ওভারে শেষ উইকেটটি হারায় অসিরা।

অশ্বিনের করা প্রথম বলটি ডট হওয়ার পর দ্বিতীয় বল বাউন্ডারিতে পাঠান স্টার্ক। পরের দুটি বলে কোনো রান নিতে পারেননি স্টার্ক। পঞ্চম বলে আবারও স্টার্কের বড় শট। স্লগ সুইপ খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে জাদেজার হাতে ক্যাচ দেন ৬৩ বলে ৬১ রান করা স্টার্ক। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানটি আসে এ পেসারের ব্যাট থেকে। এর আগে প্রথম দিন সর্বোচ্চ ৬৮ রান করেছিলেন ম্যাট রেনশ।

বল হাতে ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন পেসার উমেশ যাদব। ৩টি উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন। রবীন্দ্রর জাদেজা ২টি ও জয়ন্ত যাদব নেন ১ উইকেট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা