,

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিমি যানজট

news-image

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে শুরু হওয়া এ যানজট শুক্রবার বেলা ১১টা পর্যন্ত অব্যাহত রয়েছে।

এতে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃহস্পতিবার বিকেলের পর মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়া ও বিভিন্ন স্থানে দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

পুলিশ, যাত্রী, শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের ধেরুয়া রেল ক্রসিং এলাকায় একটি ট্রাক আইল্যান্ডের ওপর উঠে গেলে যানজট শুরু হয়। দুর্ঘটনার পর যানবাহন থেমে থেমে চললেও রাত দেড়টার দিকে মহাসড়কের এ উপজেলার জামুর্কী নামক স্থানে প্রাইভেটকার ও ট্রাকের সংর্ঘষ হলে মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. আতাউর রহমান জানান, বিকল যানগুলো সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা