,

অবশেষে লন্ডনে যাচ্ছেন শফিক রেহমান

news-image

অবশেষে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন সাংবাদিক শফিক রেহমান। শুক্রবার সকাল ৮টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠেন বিএনপিপন্থী এই বুদ্ধিজীবী।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া কর্মকর্তা শায়রুল কবির খান  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শফিক রেহমান দেশত্যাগের আগে তার অসুস্থ স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শফিক রেহমানের লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের কাছ থেকে দেশ ত্যাগের অনুমতিপত্র না নেওয়ায় তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়।

ইমিগ্রেশন পুলিশ জানায়, শফিক রেহমানের দেশ ত্যাগের বিষয়ে পুলিশের কাছে কোনও ক্লিয়ারেন্স নেই। শফিক রেহমানের পাসপোর্ট এতোদিন আদালতে জমা ছিল। বুধবার তিনি পাসপোর্ট ফেরত পান। বোর্ডিং পাস হয়ে যাওয়ার পর তার লাগেজও বিমানে উঠে গিয়েছিল। কিন্তু ইমিগ্রেশন অফিসার তাকে যেতে দেননি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় গত বছরের ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে গোয়েন্দা শাখার (ডিবি)পুলিশ। পরে তিনি একই বছরের ৬ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা