,

গাজীপুরে আগুনে পুড়ল সিরামিক কারখানা

news-image

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে হুয়া থাই সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কারখানার কার্টনের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি বলেন, কারখানার চারতলা ভবনের তৃতীয় তলার কার্টনের গুদামে আগুন লাগার পর প্রথমে কারখানার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে।

“পরে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় শুক্রবার সকাল ৬টার দিকে আগুন পুরোপুরি নেভায়।”

আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে গুদামে থাকা কার্টন পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে