,

আইপিএলের নিলামে কোটি টাকার ফ্লপ তারকারা

news-image

 

স্পোর্টস ডেস্ক :আইপিএলের দশম সংস্করণের শেষ হল নিলাম পর্ব। কোটি কোটি টাকা খরচ করে ক্রিকেটার কিনল ফ্র্যাঞ্চাইজিরা। কেউ ছুটল বড় নামের পিছনে, তো কেউ বাজি রাখল উঠতি প্রতিভাদের উপর।

 

আইপিএলে কিন্তু এরকম একাধিক নজির রয়েছে, যেখানে প্রচুর টাকা দিয়ে কেনা খেলোয়াড়েরা মুখ থুবড়ে পড়েছে। বাধ্য হয়ে পরের মৌসুমেই তাঁদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিরা।

এক নজরে দেখে নেওয়া যাক আইপিএল নিলামে বিপুল অঙ্কে থেকে কেনা তেমনই কিছু ফ্লপ ক্রিকেটার:

অ্যান্ড্রু ফ্লিন্টফ: রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু থেকে সেই ২০০৯ সালে প্রায় ১৬ লক্ষ ডলারে চেন্নাই সুপার কিংসএ এসেছিলেন ইংল্যান্ডের এই বিখ্যাত অলরাউন্ডার। চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন মাত্র তিন ম্যাচ। অবদান ছিল ৬২ রান এবং ৩ উইকেট। এর পরেই চোটের জন্য ছিটকে যান ফ্লিন্টফ।

রবিন উথাপ্পা: ২০১১ সালে কর্নাটকের এই ব্যাটসম্যানকে ২১ লক্ষ ডলারে কিনে সবাইকে চমকে দেয় পুণে ওয়ারিয়র্স। ১৫ ম্যাচে মাত্র ১৭৫ রান করেন উথাপ্পা।

ড্যানিয়েল ক্রিশ্চিয়ান: অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে হাতে গোনা কিছু ম্যাচ খেলা এই অলরাউন্ডারকে ৯ লক্ষ ডলারে কেনে ডেকান চার্জার্স। দু’বছর ডেকানে ছিলেন ক্রিশ্চিয়ান। ২১ ম্যাচে ১৯ উইকেট এবং ৩৩৫ রান করেছিলেন। সাদামাটা পারফরম্যান্সে হতাশ হয়েছিল ডেকান সমর্থকরা।

সৌরভ তিওয়ারি: ২০১০ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অসাধারণ খেলা এই ব্যাটসম্যানকে ১৬ লক্ষ ডলারে দলে নিতে দ্বিতীয় বার ভাবেনি বেঙ্গালুরু। কিন্তু তাঁকে নেওয়া যে কত বড় ক্ষতি, তা মৌসুমের শেষে বুঝেছিল আরসিবি। দল ফাইনালে উঠলেও ১৬ ম্যাচে মাত্র ১৮৭ রান করেন সৌরভ। খাতায় ছিল না একটি হাফ সেঞ্চুরিও।

অভিষেক নায়ার: আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ফ্লপ মুম্বাইয়ের এই অলরাউন্ডার। প্রায় ৭ লক্ষ ডলারে কেনা এই অলরাউন্ডার পুণের হয়ে ৯ ইনিংসে ৬৬ রান করেন, নেন ২ উইকেট।

দিনেশ কার্তিক: ২০১৪ সালের নিলামে দিনেশ কার্তিককে প্রায় ১২.৫ কোটি টাকায় কেনে দিল্লি ডেয়ারডেভিলস। ১৪ ম্যাচে মাত্র ৩২৫ রান করেন কার্তিক। লিগের শেষ দল হিসাবে টুর্নামেন্ট শেষ করে দিল্লি।

ইরফান পাঠান: ২০১১ সালে ১১ কোটি টাকা দিয়ে এই অলরাউন্ডারকে কেনে দিল্লি। তিন বছর দিল্লির হয়ে খেলে ৪৭ ম্যাচে মাত্র ৪৬৮ করেন ইরফান, নেন ২৯ উইকেট। হতাশাজনক পারফরম্যান্সের পর তাঁকে ছেড়ে দেয় দিল্লি।

রবীন্দ্র জাদেজা: এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডারকে ২০১২ সালে প্রায় ১২.৫ কোটি টাকায় কেনে চেন্নাই। মৌসুমে মাত্র ১৯১ রান করেন জাদেজা, নেন ১২ উইকেট।

মুরালি বিজয়: চেন্নাইয়ের হয়ে ২০১৩ সালে দুর্দান্ত খেলা এই ওপেনারকে ৫ কোটি টাকায় কেনে দিল্লি। ১১ ম্যাচে মাত্র ২০৭ রান করেন বিজয়।

অ্যাঞ্জেলো ম্যাথিউজ: পুণের আর এক ফ্লপ তারকা শ্রীলঙ্কার এই অলরাউন্ডার। ৬ কোটির অলরাউন্ডার ২০ ম্যাচে ২৯৯ রান করেন, নেন ১২ উইকেট।

পবন নেগি: আইপিএল ৯-এ সবাইকে চমকে প্রায় সাড়ে ৮ কোটি টাকা দিয়ে চেন্নাইয়ের প্রাক্তন এই অলরাউন্ডারকে কেনে দিল্লি। ৮ ম্যাচে মাত্র ৫৭ রান করেন নেগি, নেন এক উইকেট।

মুরুগান অশ্বিন: এই স্পিনারকে ৪.৫ কোটি টাকায় কেনে রাইজিং পুণে সুপারজায়ান্টস। মৌসুমের ওভার প্রতি প্রায় ৯ গড়ে মাত্র ৭ উইকেট নেন অশ্বিন।

দীপক হুদা: রাজস্থানের হয়ে আইপিএলে দুর্দান্ত খেলা হুদাকে সাড়ে ৪ কোটি দিয়ে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। মরসুমে ১৭ ম্যাচে মাত্র ১৪৪ রান করেন হুড়া।

স্টুয়ার্ট বিনি: ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে পরিচিত নাম স্টুয়ার্ট বিনি। ২০১৬ সালে নিলামে ২ কোটি টাকা দিয়ে স্টুয়ার্ট বিনিকে ঘরে তোলে রয়্যাল চ্যালেঞ্জার। কিন্তু ফেল করেন এই অলরাউন্ডার। ১৪টি ম্যাচে তাঁর সংরহে রান ছিল মাত্র ৬৩। একটি মাত্র উইকেট পেয়েছিলেন।

কাইল অ্যাবট: দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার কাইল অ্যাবট গত বছর বিক্রি হয়েছিল ২ কোটি ১০ লক্ষ টাকায়। ৩০ লক্ষ টাকার বেস প্রাইসের এই ক্রিকেটারকে কোটি টাকা দাম দিয়ে কেনে প্রীতি জিন্তার দল পাঞ্জাব। কিন্তু পুরো টুর্নামেন্টে বেশির ভাগ ম্যাচই রিজার্ভ বেঞ্চে কাটিয়েছেন। মাত্র ৫টি ম্যাচ খেলেছিলেন ২০১৬’র আইপিএলে। সেই সুযোগও কাজে লাগাতে পারেনি অ্যাবট। মোট রান ছিল মাত্র ১৩ এবং উইকেট নেন ২টি।

যুবরাজ সিংহ: বাইশ গজে যুবরাজের ব্যাট কথা বললে বাকিরা নিশ্চুপ থাকেন। ওয়ানডে বা টি-২০ যে কোনও ফর্ম্যাটেই। ২০১৫ সালে যুবরাজকে ১৬ কোটি টাকায় রেকর্ড দামে কেনে দিল্লি ডেয়ারডেভিলস। কিন্তু প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি তিনি। সেই বছর ব্যাটিং গড় ছিল মাত্র ১৯.০৭। গত বছর সানরাইজার্স হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন্স হলেও যুবরাজ সিংহের ব্যাট পারফরম্যান্স ছিল গড়পরতা।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১