,

সব কারখানা রাজধানীর বাইরে স্থানান্তরের পরিকল্পনা

news-image

রাজধানী ঢাকাকে বাসযোগ্য করার লক্ষ্যে শহরের ভেতর থেকে সব ধরনের কলকারখানা বাইরে স্থানান্তরের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সদস্য জাহান আরা বেগম সুরমার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ঢাকা থেকে সব কলকারখানা বাইরে স্থানান্তরের পরিকল্পনার অংশ হিসেবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতায় সাভারে ১৯৯ দশমিক ৪০ একর জমির উপর অত্যাধুনিক ও পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরী স্থাপন করা হয়েছে।

এ লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে তিনি বলেন, ঢাকার মেট্রোপলিটন আবাসিক এলাকা বিশেষ করে পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে কেমিক্যাল মজুদাগার/কারখানা দ্রুত সরানোর জন্য বিসিকের আওতায় কেরানীগঞ্জ উপজেলাধীন সোনাগান্ধা মৌজায় কেমিক্যাল পল্লী স্থাপনের বিষয়টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

দিলারা বেগমের অপর এক প্রশ্নের জবাবে আমু বলেন, হাজারীবাগে অপরিকল্পিত, দীর্ঘদিনের পুরনো, অবিন্যস্ত ও দূষিত পরিবেশে থাকা ১৫৫টি ট্যানারি শিল্প প্রতিষ্ঠানের নামে সাভারের শিল্পনগরীতে ২০৫টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এরইমধ্যে ১৫০টি শিল্প প্রতিষ্ঠান তাদের কারখানা নির্মাণ কাজ শুরু করেছে। বাকিগুলো নির্মাণাধীন পর্যায়ে।

মন্ত্রী মনে করেন, হাজারীবাগ থেকে ট্যানারি কারখানা সাভারের শিল্পনগরীতে স্থানান্তরের ফলে কাঁচা চামড়ার দর বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। তাছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চামড়া ও চামড়াজাত দ্রব্য উৎপাদন সম্ভব হবে এবং রপ্তানি ও বৈদেশিক আয় বাড়বে। ফলে প্রচুর লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আরেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে বাজারের কিছু নিম্নমানের মিনারেল ওয়াটার রয়েছে। তবে নিম্নমানের মিনারেল ওয়াটারে বাজার সয়লাব হওয়ার বিষয়টি যথাযথ নয়।

তিনি বলেন, কিছু কিছু অসাধু ব্যবসায়ী মুনাফার লোভে অবৈধভাবে নিম্নমানের ড্রিংকিং ওয়াটার বাজারজাত করে থাকে। এদের বিরুদ্ধে বিএসটিআই, আইন-শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা