,

নিউইয়র্কে বাংলাদেশি আবাসন ব্যবসায়ী খুন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ব্রঙ্কসে ছুরিকাঘাতে জাকির খান (৪৪) নামে এক বাংলাদেশি আবাসন ব্যবসায়ী খুন হয়েছেন।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টার দিকে নিউইয়র্কের ব্রঙ্কস শহরে এ ঘটনা ঘটে। লগান এভিনিউয়ে বাসার সামনেই জাকিরকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, নিউইয়র্কে যে বাড়িতে জাকির থাকতেন, সেই বাড়ির মালিক তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় রাতে জাকিরকে জ্যাকবি মেডিকেল সেন্টারে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় পুলিশ ওই অ্যাপার্টমেন্টের মালিককে গ্রেপ্তার করেছে জানিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।

জাকির সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানটিলা গ্রামের মৃত এজাবত খানের ছেলে। তার ১৩ বছরের এক মেয়ে এবং ১০ ও সাত বছরের দুই ছেলে রয়েছে।

জাকিরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানা গেছে, তিনি পারচেস্টার রিয়েল এস্টেট, নিউইয়র্কের মালিক ছিলেন। ফেঞ্চুগঞ্জের সংবাদকর্মী ফরিদ উদ্দিন জানান, জাকিরের মৃত্যুর বিষয়টি এলাকায় মাইকিং করে প্রচার করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা