,

সউদি আরবে হজ ফ্লাইট অবতরণ ২৪ জুলাই থেকে

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সউদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) বুধবার ঘোষণা দিয়েছে, চলতি বছরের হজ ফ্লাইট আগামী ২৪ জুলাই (১ জিলক্বদ) আসতে শুরু করবে। জেদ্দার কিং আবদুলআজিজ বিমানবন্দরে সর্বশেষ হজ ফ্লাইটটি অবতরণ করবে ২৬ আগস্ট (৪ জিলহজ)।

আশা করা হচ্ছে, ২০১৩ সালে আরোপিত হজ কোটা প্রত্যাহার করায় গত চার বছরের তুলনায় এবার দুই লাখ ৬০ হাজারেরও বেশি বিদেশি হাজী আসতে পারেন।

সউদি জেনারেল অথরিটি অব স্ট্যাটিস্টিকস-এর হিসেবমতে, ২০১৬ সালে ১৮ লাখ ৬২ হাজার ৯০৯ ব্যক্তি হজ করেন। এদের মধ্যে ১৩ লাখ ২৫ হাজার ৩৭২ জন এসেছিলেন ১৬৯টি দেশ থেকে আর বাকিরা সউদি আরবের ভেতর থেকে।

পবিত্র ক্বাবার সম্প্রসারণকাজ চলাকালে হাজীদের নিরাপত্তা বিধানের স্বার্থে প্রত্যেক দেশের হজ কোটা ২০% এবং অভ্যন্তরীণ হাজীর সংখ্যা ৫০% কমিয়ে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা