,

‘টাইটানিক’ তারকা কেটের যে ছবি ভাইরাল

news-image

 

বিনোদন ডেস্ক :’মাউন্টেন বিটওয়েন আস’ নামের একটি ছবির অভিনয় নিয়ে ব্যস্ত আছেন ‘টাইটানিক’ খ্যাত অভিনেত্রী কেট উইন্সলেট। ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন ইদ্রিস অ্যালবা।

সম্প্রতি ছবির শুটিংয়ের একটি ঘনিষ্ঠ দৃশ্যের ছবি নিজের টুইটারে শেয়ার করেছেন কেট। ছবিতে দেখা যাচ্ছে রাস্তার মধ্যেই সর্বসাধারণের মাঝে অ্যালবাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন কেট।

ছবিটি শেয়ার করে কেট লিখেছেন, ‘মাউন্টেন বিটওয়েন আস’ একটি প্রেম ও আবেগের গল্প। দুর্ঘটনার পর ভালোবাসার দুজন মানুষ একে অপরকে খুঁজে পাওয়ার জন্য কী রকম আকুল হয়ে ওঠে এবং কতটা বাধার সম্মুখীন হয় তাই তুলে ধরা হয়েছে ছবিটিতে। আমার বিশ্বাস এটি সবার ভালো লাগবে।

এরইমধ্যে তার ওই ছবিটি ভাইরাল হয়ে গেছে অনলাইনে। বর্তমানে কানাডায় এ ছবিটির শুটিং চলছে। ছবিটি পরিচালনা করছেন হানি আবু আসাদ। একটি বিমান দুর্ঘটনা নিয়ে তৈরি হচ্ছে এ ছবিটি। চলতি বছরের অক্টোবরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা