,

লাহোরে জোড়া বিস্ফোরণে নিহত ৮, আহত ৪৫

news-image

পাকিস্তানের লাহোরে জোড়া জেনারেটর বিস্ফোরণে ৮ জন নিহত ও ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাঞ্জাবের প্রাদেশিক সরকার এক টুইটার বার্তায় বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেছে।
পাঞ্জাব ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির সংশ্লিষ্টরা ইতোমধ্যেই সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন। লাহোরের প্রতিরক্ষা এলাকার এ ঘটনায় আটজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। কিন্তু ঘটনার কারণ জেনারেটর বলা হলেও কি ধরনের বিস্ফোরণ তা স্পষ্টভাবে বলা হয়নি।
পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, লাহোরের গুলবাগেও একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি শপিংমল ও রেঁস্তোরার পাশে এ বিস্ফোরণের ঘটনায় ২০ জন আহত হয়েছে। প্রাদেশিক সরকার দুটি বিস্ফোরণেরই দ্রুত তদন্ত করার নির্দেশ দিয়েছে এবং ইনসপেক্টর জেনারেল অব পুলিশের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শপিংমলের একটি ব্যাংকে কর্মরত একজন কর্মী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণের শব্দে তার কর্মস্থলও কেঁপে ওঠেছে। মোহাম্মদ খুররম নামের ওই প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘আমরা ভবনের বাইরে এসে দেখি, বাইরে রাখা মটর-বাইকগুলো আগুনে পুড়ছে। আশপাশের ঘরবাড়ির জানালাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।’
গত কয়েক সপ্তাহ থেকে পাকিস্তানে লাগাতার সন্ত্রাসী হামলা চলছে। এ সময়ে সারাদেশে প্রায় ১৩০ জন মারা গেছেন এবং আহত হয়েছেন শত শত লোক। এর মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক ঘটনাটি ঘটেছে সিন্ধু প্রদেশের একটি সুফি মাজারে। এখানে নিহত হয়েছেন ৯০ জন।

ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা