,

সরাইলে ইউপি সদস্যসহ তিনজনকে কুপিয়ে আহত,গ্রেপ্তার ১

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে ব্যবসায়ীারা। আহত ওই ইউপি সদস্যের নাম সেলিম মিয়া (৪২)। গত বুধবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার চুন্টা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের দেওবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার রাতেই সেলিম মিয়ার বড় ভাই আইয়ুব আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ বুধবার রাতে আবু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও মামলা সূত্র জানায়, দেওবাড়িয়া গ্রামের সামসু মিয়ার ছেলে মোশারফ মিয়া (২০) দুই বছর ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। সেলিম মিয়া ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় মাদক ব্যবসায়ীদের বাধা দিয়ে আসছিলেন। এর জের ধরে বুধবার রাত সাড়ে সাতটার দিকে বাড়ির অদূরে সেলিম মিয়া তাঁর মুদির দোকানে বসে ব্যবসা পরিচালনা করছিলেন। এ সময় মোশারফ মিয়াসহ ৮/১০ জন যুবক সেলিম মিয়ার দোকোনে ঢুকে দা ও লোহার রড দিয়ে সেলিম মিয়াকে উপর্যুপুরি কুপিয়ে আহত করে। এসময় সেলিম মিয়ার বড় ভাই আইয়ুব আলী (৪৫) ও একই গ্রামের বাসিন্দা মহিউদ্দিন (৪২) সেলিম মিয়াকে রক্ষা করতে এগিয়ে আসলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে ও পিটিয়ে আহত করে। সেলিম মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আহত অপর দুইজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আইয়ুব আলী অভিযোগ করে বলেন, হামলাকালে দোকানের নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে মোশারফ ও তাঁর লোকজন। সরাইল থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় আট জনের নামে থানায় মামলা হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা