,

নবীনগরে  বিদ্যালয়ের কেন্দ্র সচিবের ভুলে ২৭ মিনিট পর প্রশ্ন পেল ১০১ জন শিক্ষার্থী

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষায় কেন্দ্র সচিবের ভুলে ২৭ মিনিট পর পদার্থ বিজ্ঞান প্রশ্ন পেল ৩টি বিদ্যালয়ের ১০১ পরীক্ষার্থী।  বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সহ অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ওই কেন্দ্রে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়, টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়, কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের ১০১ জন পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেন। এ ব্যাপারে নবীনগর মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি মোর্শেদুল ইসলাম লিটন বলেন, বিষয়টি শুনেছি তবে কেন্দ্র সচিবের গাফিলাতি থাকলে অবশ্য ব্যবস্থা নেওয়া হবে। তবে কেন্দ্র সচিবের মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা যায়নি। ওই পরীক্ষাটি নিয়ে ৩ বিদ্যালয়ের অভিভাবকরা চিন্তিত। প্রশ্ন ২৭ মিনিট পর দিলে পরীক্ষা ১টার মধ্যে শেষ করে দেয় ওই কেন্দ্র সচিব। ফলে ওই পরীক্ষার্থীরা কাঙ্খিত ফল পাওয়া নিয়ে দুচিন্তায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে