,

ব্রাজিল থেকে উন্নত ষাঁড়ের প্রযুক্তি আনছেন-প্রাণিসম্পদমন্ত্রী

news-image

দেশীয় গবাদি পশুর মাধ্যমেই মাংসের চাহিদা মেটাতে ব্রাজিল থেকে উন্নত প্রযুক্তি এনে উন্নত ষাঁড় উৎপাদনে কাজ শুরু করেছে সরকার। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন মৎস‌্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক জানান, আগামী মার্চেই প্রযুক্তিটি ব্রাজিল থেকে আনার পরিকল্পনা রয়েছে। সেই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হলে অতি অল্প সময়ে বাংলাদেশে ‘সুপিরিয়র বুল’ (উন্নত ষাঁড়) পাওয়া যাবে।

কিছুদিন আগে নিজের ব্রাজিল সফরের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ওখানে আমি ‘সুপিরিয়র বুল’ দেখে এসেছি। তারা একটা মর্ডান টেকনোলজি বের করেছে। ওই টেকনোলজিতে দেড় থেকে দুই বছরের মধ্যে উন্নত ষাঁড় পাওয়া সম্ভব। এখন এটি আমি বাংলাদেশে আনার চিন্তা করছি।
বাংলাদেশে বর্তমানে যে প্রজাতির ষাঁড় রয়েছে তাতে একটি প্রাপ্তবয়স্ক ষাঁড় তৈরিতে ছয় থেকে সাত বছর সময় লেগে যায়। ছায়েদুল হক বলেন, ব্রাজিলের ওই প্রযুক্তি চীন, জার্মানি, রাশিয়াসহ বিভিন্ন দেশ চালু করেছে। আমরাও এটা চালু করতে চাই। এ লক্ষ্যে ইতোমধ্যেই ব্রাজিলের প্রাণিসম্পদমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি জানান। নতুন ওই জাত উৎপাদন শুরু হলে ভারতীয় গরু ছাড়াই কোরবানির ঈদ উদযাপন করা সম্ভব বলে জানান মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে ৭০ দশমিক ৫২ লাখ মেট্রিক টন মাংসের চাহিদার বিপরীতে ৬১ দশমিক ৫২ লাখ টন উৎপাদন হয়। ঘাটতি থাকে নয় লাখ টন। ব্রাজিল থেকে প্রযুক্তি আনা হলে দেশীয় পশু দিয়েই মাংসের ঘাটতি পূরণ করা সম্ভব হবে।

উল্লেখ্য, ইতোমধ্যেই উন্নত গরু উৎপাদনের লক্ষ্যে রাজশাহী প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয়ভাবে ১৫০ জন খামারির অংশগ্রহণে ‘ব্রাহামা’ জাতের গরুর উৎপাদন শুরু হয়েছে। ব্রাহামা জাতের একটি গরু থেকেই ৮০০ থেকে এক হাজার কেজি মাংস পাওয়া সম্ভব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে