,

স্থায়ী থাকছে না টেস্ট স্ট্যাটাস

news-image

স্পোর্টস ডেস্ক :ক্রিকেটে টেস্ট নিয়ে নতুন নিয়ম নিয়ে আসতে চলেছে বিশ্ব ক্রিকেট সংস্থা(আইসিসি)। ফলো ক্রিকেটে সবচেয়ে মর্যাদাপূর্ণ টেস্ট স্ট্যাটাস আর স্থায়ী থাকছে না । প্রতি পাঁচ বছর পর পর সাফল্য-ব্যর্থতার মূল্যায়নের ওপর নির্ভর করবে দলগুলোর স্ট্যাটাস।

দুবাইয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-আইসিসির ফেব্রুয়ারির রাউন্ড টেবিল সভায় এমনই প্রস্তাব করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, নতুন সহযোগী দেশগুলোকে পূর্ণ সদস্য হওয়ার পথ সুগম করার জন্যই এই প্রস্তাবনা এসেছে।

অথবা টেস্ট মর্যাদাসম্পন্ন জিম্বাবুয়ে এবং ওয়েস্টইন্ডিজকে তাদের আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য বাড়তি চাপ প্রয়োগের জন্যই আইসিসির সভায় এ ধরনের প্রস্তাব এসেছে।

ইতিমধ্যে এ বিষয়ে আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর কাছে ই-মেইল পাঠিয়েছে। যেখানে টেস্ট মর্যাদা নিয়ে পুনর্মূল্যায়নের বিষয়টির নতুন ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে নিশ্চিত করেছে, পারফরম্যান্সের ভিত্তিতে পূর্ণ সদস্য দেশগুলোর স্ট্যাটাস পরিবর্তন হতে পারে।

এদিকে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আইসিসিতে সদস্য দেশের ভাগ থাকবে দুটি। একটি পূর্ণাঙ্গ সদস্য পদ, অন্যটি সহযোগী দেশ। পারফরম্যান্সের ভিত্তিতে পূর্ণ সদস্য দেশের স্ট্যাটাস পরিবর্তনের পাশাপাশি সহযোগী দেশগুলোরও পারফরম্যান্স পর্যবেক্ষণ করা হবে দুই বছর পর পর।

আইসিসির সর্বশেষ পূর্ণ সদস্য পদ পাওয়া দেশ বাংলাদেশ। এরপর আর কোনো দল এ স্ট্যাটাস পায়নি। আয়ারল্যান্ড ও আফগানিস্তান টেস্ট খেলার অনুমতির পাইপলাইনে রয়েছে। তবে নতুন করে যদি কোনো দেশ টেস্ট স্ট্যাটাস পায়, তাহলে তাকে কঠিন পরীক্ষাই দিতে হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের