,

জয়শংকর ঢাকায় আসছেন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামনিয়াম জয়শংকর দু’দিনের সফরে ঢাকায় আসছেন। ভারতের পররাষ্ট্র সচিব বৃহস্পতিবার দুপুরের দিকে চীন থেকে সরাসরি ঢাকায় আসবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের প্রস্তুতি তার এ সফরের লক্ষ্য বলে ঢাকা ও দিল্লির কর্মকর্তারা বলছেন। কয়েক দফা পেছানোর পর এবার প্রধানমন্ত্রী মার্চের শেষদিকে বা এপ্রিলের শুরুতে দিল্লি সফরে যাবেন বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, দুপুরের দিকে ঢাকায় আসবেন। কিছু সময় বিশ্রাম নিয়ে বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর হোটেল লা মেরিডিয়ানে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র সচিবের সম্মানে নৈশভোজের আয়োজন করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। শুক্রবার সকালে ভারতীয় সচিব দিল্লি ফিরে যাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, কানেক্টিভিটি, সামরিক খাত, অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত প্রায় ৩০টি চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে। তবে বাংলাদেশের প্রত্যাশিত তিস্তার পানিবণ্টন চুক্তি এবারও সই হওয়ার সম্ভাবনা ক্ষীণ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির কারণে তিস্তা চুক্তি আটকে আছে। এদিকে গঙ্গা ব্যারাজ প্রকল্পের ব্যাপারে ভারতের সহায়তা চায় বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর ভারত সফরকালে সড়ক, রেলপথ, জলপথ ও বিদ্যুৎ খাতের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ভারতীয় বিনিয়োগের বিষয় অধিক গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন বলে প্রাথমিকভাবে নির্ধারিত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যস্ততার কারণে সফর পিছিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে