বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশী টুরিস্টরা এখন সুন্দরবনের পথে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : পর্যটন শিল্পের বিকাশে বাংলাদেশ আরো একধাপ এগিয়ে গেল। বহির্বিশ্বের সাথে জলপথে পর্যটক যাতায়তে আন্তর্জাতিক রুটে শুভ সূচনা করল বাংলাদেশ। তারই অংশ হিসেবে ৯০জন পর্যটকবাহী ইউরোপভিত্তিক বিলাসবহুল ভ্রমণতরী সিলভার ডিসকভার বুধবার সকালে ভিড়েছে মহেশখালী দ্বীপে।

স্থানীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পর্যটকরা ঘুরে দেখলেন মহেশখালীর ঐতিহ্যবাহী আদিনাথ মন্দির, বৌদ্ধ প্যাগোড়া, রাখাইন পল্লী ও পর্যটন সম্ভাবনাময় সোনাদিয়া দ্বীপ। চড়ে বেড়ালেন স্থানীয় যানবাহন রিকশা ও টমটম গাড়িতে।

পশ্চিম ইউরোপের মোনাকো শহরভিত্তিক সিলভার সী নামের একটি সংস্থার ব্যবস্থাপনায় ওই পর্যটকরা সাগর পথে সরাসরি মহেশখালী দ্বীপে এসে নামেন। বিভিন্ন দেশের পর্যটকের সমন্বয়ে ওই টিম মহেশখালীর বিভিন্ন পর্যটন স্পট ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সোনাদিয়া পরিদর্শন শেষে বিকেলে সাগর পথে রওয়ানা দিয়েছেন সুন্দরবনের পথে। সাগর পথে বাংলাদেশে এটিই প্রথম কোন ইন্টারন্যাশনাল ট্যুর। এই বিষয়টি দেশের পর্যটন খাতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, বাংলাদেশ দীর্ঘ দিন থেকে শ্রীলঙ্কা, ভারত-মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সাগর পথে ট্যুরিজম ডেভেলপ করার প্রচেষ্টা চালিয়ে আসছিল। গত এক বছর চেষ্টার পর এ দেশীয় এজেন্ট জার্নি প্লাসের মাধ্যমে ইউরোপভিত্তিক সংস্থা সিলভার সী’র বিলাসবহুল ভ্রমণতরী সিলভার ডিসকভার নামের একটি জাহাজ নিয়ে ৯০ জন পর্যটককে বাংলাদেশে পাঠাতে সম্মত হয়।

সূত্র মতে, গত ১১ ফেব্রুয়ারি সিলভার ডিসকভার যাত্রা শুরু করে কলম্বো থেকে। শ্রীলঙ্কা ও আন্দামানে ৯ দিন অতিবাহিত করার পর সিলভার ডিসকভার বঙ্গোপসাগরে যাত্রা শুরু করে। যাত্রার ১১ দিনের মাথায় এটি বুধবার মহেশখালী পৌঁছে। সিলভার ডিসকভারের পর্যটকরা বুধবার ভোরের দিকে বঙ্গোপসাগরের তীরবর্তী দ্বীপ সোনাদিয়ার বাইরে জাহাজটি নোঙর করে স্পিড বোট যোগে প্রথমে সোনাদিয়া ও পরে মহেশখালীর বৌদ্ধবিহার, রাখাইন পল্লী এবং আদিনাথ মন্দির ভ্রমণ করেন এবং পুরোহিতগণের সাথে সাক্ষাত করে তাদের জীবনধারা সম্পর্কে জানেন।

তারা স্থানীয় প্রায় ৪০টির মত টমটম গাড়ির বহর নিয়ে চড়ে স্থানীয় অধিবাসীদের জীবনধারা অনুভব করেন। তারা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় মহেশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল্লাহ পর্যটকদের টিম লিডারকে তার রচিত ‘কোয়েস্ট ফর কোয়ালিটি’ নামক বই উপহার দেন।

এ ব্যাপারে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম জানান, ৯০ জনের বিদেশি পর্যটক দলটি সকাল ১০টায় মহেশখালী পৌঁছেন। তারা প্রথমে সোনাদিয়ায় নামেন। সেখানে পরিদর্শন শেষে মহেশখালী জেটিতে পৌঁছলে কক্সবাজারের জেলা পুলিশের পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিকের নেতৃত্বে মহেশখালী পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসন পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিধান করেন। বিকালে তারা জাহাজে ফিরে গেছেন।

জানা গেছে পর্যটকবাহী ভ্রমণতরীটি ১৩তম এবং ১৪তম দিনে সুন্দরবন ভ্রমণ করবে। তারা সেখানে সুন্দরবনের বন্য প্রাণীর অভয়ারণ্যে ঘুরে বেড়াবেন। ১৫তম দিনে এটি কলকাতার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে। সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা যায়, সমুদ্রপথে বিলাসবহুল জাহাজ পরিচালনাকারী ‘সিলভার সি’ গ্রুপ ৪৭টি জাহাজ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পর্যটক পরিবহন করছে। এদের দুটি রুটে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম রুটটি হচ্ছে শ্রীলঙ্কার কলম্বো থেকে বাংলাদেশ হয়ে কলকাতা। দ্বিতীয় রুটটি হচ্ছে কলকাতা থেকে বাংলাদেশ হয়ে থাইল্যান্ড।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ