,

ফার্স্ট লুকে রণবীর যেন নব্বইয়ের সঞ্জয় দত্ত

news-image

 

বিনোদন ডেস্ক :প্রথম থেকেই খবর ছিল সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয়ের জন্য নিজেকে একেবারে গড়েপিটে নিয়েছেন রণবীর কাপুর। ওজন বাড়িয়েছেন অনেকটাই। চুল রেখেছেন ঘাড় ছুঁয়ে। সাজন থেকে খলনায়ক। কোন চরিত্রে, কেমন ছিল সঞ্জুবাবার বডি ল্যাঙ্গুয়েজ, তা জানতে দেখে ফেলেছেন সঞ্জয় দত্তের বেশিরভাগ সিনেমাই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে পরিচালক সঞ্জয় দত্তের বায়োপিকে রণবীরের সেই লুক। দেখে মনে হচ্ছে, এক্কেবারে নব্বইয়ের সঞ্জয় দত্ত।

বর্ণময় জীবন সঞ্জয় দত্তের। জীবনে প্রচুর চড়াই-উতরাই। অভিনয় জীবন, প্রেম, বিয়ে, সংসার, মাদকাসক্তি, মুম্বই হামলায় নাম জড়ানো, কারাবাস-সব মিলিয়ে এক জীবনে বহু বৈচিত্র্য তাঁর। সেই জীবনকেই সেলুলয়েডে তুলে ধরছেন পরিচালক রাজকুমার হিরানি। আর সেক্ষেত্রে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন রণবীর কাপুর। তবে রণবীরের ফিল্মোগ্রাফ দেখে প্রথম দিকে খুব একটা ভরসা রাখতে পারেননি দর্শকরা। কিন্তু রণবীরের নিউ লুক দেখে সেই বিশ্বাস অনেকটাই ফিরছে।
জানুয়ারি থেকে শুরু হয়েছে ছবির কাজ। আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা। দিয়া মির্জা, সোনম কাপুর, অনুষ্কা শর্মাকেও দেখা যাবে এই ছবিতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা