,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের আসন কমানোর প্রতিবাদে মানববন্ধন

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:নগর ট্রেনের আসন কমানোর প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এসময় ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনের আসন সংখ্যা বাড়ানোর দাবিতে অনেকের মধ্যে বক্তব্য রাখেন- মিনহাজ উদ্দিন মামুন, আরিফুল ইসলাম, শাহাদাত হোসেন, তানভীর ইসলাম, আবদুর রহমান মায়া ও মো. আসিফ।

বক্তারা বলেন, যাত্রী সংখ্যার দিক থেকে সারা দেশে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের অবস্থান তৃতীয়। আর টিকিট বিক্রির দিক থেকে এটি দ্বিতীয় বৃহত্তম। প্রতিদিন শতাধিক যাত্রী এ স্টেশন থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। কিন্তু সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া থেকে আন্ত:নগর ট্রেনের আসন সংখ্যা কমানো হয়েছে। আগে আস্ত:নগর ট্রেনের আসন সংখ্যা ছিল ৬৮৪, কিন্তু বর্তমানে আসন সংখ্যা কমিয়ে করা হয়েছে ৪৫০। যা কোনো ভাবেই কাম্য নয়।
তাই সাতদিনের মধ্যে আন্ত:নগর ট্রেনের আসন সংখ্যা বাড়ানো না হলে রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। উল্লেখ যে, ব্রাহ্মণবাড়িয়া আন্ত: নগর ট্রেনের টিকেট কমানোর জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডটকম সংবাদ প্রকাশ হয় এরই পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীরা আন্ত:নগর ট্রেনের টিকেট আগের মত করার জন্য  রেল মন্ত্রণালয়ের দায়িত্বরত কর্মকর্তাদের দৃষ্টি আর্কষণ করেন বক্তারা ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের