,

মোস্তাফিজুরকে অভিনন্দন জানালো সাসেক্স

news-image

 

স্পোর্টস ডেস্ক :শ্রীলংকার বিপক্ষে টেস্ট দলে ডাক পাওয়া কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে অভিনন্দন জানিয়েছে ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্স। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাসেক্স লেখে, শ্রীলংকার বিপক্ষে আসন্ন সিরিজে বাংলাদেশ দলে ডাক পাওয়ায় সাবেক সাসেক্স খেলোয়াড় মোস্তাফিজকে অভিনন্দন। এছাড়া আমাদের বাংলাদেশি সমর্থকদেরও অভিনন্দন জানাই।

ফিটনেসের কারণে ভারতে বিপক্ষে খেলতে পারেনি এই পেসার। তবে বিসিএল খেলে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন মোস্তাফিজ। বিসিএলে পারফরম্যান্সের ভিত্তিতে শ্রীলংকা সিরিজে তাকে দলে নেয়া হয়েছে।

গত আগস্টে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ড গিয়ে ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। প্রায় পাঁচ মাস ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। তবে নিউজিল্যান্ডে সিরিজে সফরে ফিরলেও ফিরে পাননি নিজের স্বাভাবিক ছন্দ। তবে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ছন্দ ফিরে পেয়েছেন তিনি। দুই ম্যাচে ৪টি উইকেট পেলেও স্বাভাবিক বোলিং করতে পারায় শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্যই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের