,

একুশে ফেব্রুয়ারিতে ৮০ কোটি টাকার ফুল বিক্রি

news-image

নিজস্ব প্রতিবেদক : চাহিদার ৭০ ভাগ যোগান দেয়া যশোরের গদখালীতে ৪ কোটি টাকার ফুল বিক্রির আশা করছে ব্যবসায়ীরা। তবে প্রান্তিক চাষীরা যে দাম পায় তার থেকে প্রকারভেদে ১০ থেকে ৩০ গুন বেশি দামে বিক্রি হয় রাজধানীসহ অন্যান্য শহরাঞ্চলে। সে হিসাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারাদেশে ফুলের বেচাবিক্রি ৭০ থেকে ৮০ কোটি টাকার।

অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি অর্পনের পর, নানা দল আর সাধারণ মানুষের ঢল নামে। ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালবাসা জানান তারাও।

রাজধানীর শাহবাগে পরশু রাতের চিত্র বলে দেয় লাখো মানুষের চাহিদা মেটাতে সারাদেশ থেকে বিপুল পরিমান ফুল এসেছে। এভাবেই যশোর, সাভারসহ ফুল উৎপাদনকারী বিভিন্ন অঞ্চল থেকে হলুদ গাঁদা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, গোলাপ, গ্লাডিওলাস, এমন নানান ফুল ছড়িয়ে পড়েছে সারাদেশে।

কক শিটের ফ্রেমে রিং আকারে সাজানো ফুল দিয়েই মূলত শহীদ মিনারে শ্রদ্ধা জানায় মানুষ। চাপ সামাল দিতে বাড়তি আয়ের সুযোগ পেয়েছে অনেকে। দুইদিন ধরে অবিরাম কাজ করে যাচ্ছেন তারা। ৫০০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত দামের রিং বিক্রি হয়েছে।

যদিও বেশি চাহিদা ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। অনেকে ফুল কিনে শ্রদ্ধা, ভালবাসার রঙ মিশিয়ে নিজেরাই রিং বানিয়ে নেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের