,

‘যে কোন সময় গ্রেফতার হবেন বাবুল আক্তার’

news-image

নিজস্ব প্রতিবেদক : স্ত্রী হত্যার সাথে জড়িত থাকার সরাসরি কোন প্রমাণ পেলে যে কোন সময়ে সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক।

বুধবার দুপুরে চট্টগ্রামে নগর পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুলিশ সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।

তিনি বলেন, গ্রেফতার করার মত এখনো কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে ঘটনার সাথে বাবুল আক্তারের জড়িত থাকার কোন প্রমাণ যদি পুলিশ পায়। তাহলে সাথে সাথেই তাকে গ্রেফতার করা হবে।

ঘটনার মূল হোতা মুছাকে গ্রেফতার করতে পারলে সব কিছু পরিষ্কার হয়ে যেতো উল্লেখ করে আইজিপি বলেন, মুছা ছিলো বাবুল আক্তারকে প্রধান সোর্স। তাকে পুলিশ গ্রেফতার করতে পারলে ঘটনার মূল রহস্য উদঘাটন হতো। মুছা কেন এবং কার নির্দেশে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা বেরিয়ে আসতো। আর ঠিক সে সময়ে বাবুল আক্তারের ভূমিকাটা পরিষ্কার হবে।

এদিকে, এস আই আকরাম হত্যার ঘটনায় বাবুল আক্তারকে দায়ী করার বিষয়ে আইজিপি বলেন, একরাম হত্যার সাথে যদি বাবুল আক্তার জড়িত থাকে তা হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এ বিষয়ে এখনো কোন অভিযোগ আমরা পাইনি।

উল্লেখ্য, গত বছরের গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রাম নগরীর জিইসি মোড় ও আর নিজাম রোডে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার নিজে বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। প্রথমে পুলিশ এ হত্যকাণ্ডের জন্য জঙ্গিগোষ্ঠিকে সন্দেহ করে বেশ কয়েকজনকে গ্রেফতার করলেও পরে সব বিষয় বিবেচনায় নিয়ে তদন্তের কথা জানিয়েছেন পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে