,

অক্ষয়ের টানা চার

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। বলা যায়, ক্যারিয়ারে সবচেয়ে ভালো সময় পার করছেন এ অভিনেতা। কারণ বক্স অফিসে তার টানা চারটি সিনেমা শতকোটির মাইলফলক স্পর্শ করল।

গত বছর মুক্তি পেয়েছিল এ অভিনেতার তিনটি সিনেমা। এয়ারলিফট, হাউসফুল-থ্রি এবং রুস্তম প্রত্যকটি সিনেমা শত কোটির ক্লাবে নাম লিখিয়েছে। ২০১৭ সালের শুরুতে এসে গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে এ অভিনেতার জলি এলএলবি-টু সিনেমাটি। অক্ষয়ের টানা চতুর্থ সিনেমা হিসেবে এটি শতকোটির মাইলফলক স্পর্শ করেছে।

প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করে ৭৭.৭১ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে গত সোমবার পর্যন্ত সিনেমাটির আয় ছিল ৯৭.৯২ কোটি রুপি। ভারতীয় বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শ জানিয়েছেন, মঙ্গলবার সিনেমাটি বক্স অফিসে ২.৪৫ কোটি রুপি আয় করে। বর্তমানে সিনেমাটির মোট আয় ১০০.৩৭ কোটি রুপি।

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত জলি এলএলবি সিনেমার সিক্যুয়েল জলি এলএলবি-টু। অক্ষয় ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন হুমা কুরেশি, আনু কাপুর ও সৌরভ শুক্লা। অন্যদিকে জলি এলএলবি সিনেমায় অভিনয় করেছিলেন আরশাদ ওয়ারসি, বোমান ইরানি, অমৃতা রাও এবং সৌরভ শুক্লা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা