,

‘ব্রেক্সিটের জন্য চড়া মূল্য দিতে হবে ব্রিটেনকে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক :নিজস্ব প্রতিবেদক : ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ-ক্লদে ইয়ানকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়া(ব্রেক্সিট)-এর জন্য যুক্তরাজ্যকে ‘খুবই চড়া মূল্য’ দিতে হবে।

জঁ-ক্লদে জানান, ব্রিটেন কোন শর্তে ইইউ ছাড়বে, তা নিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে যখন ইউরোপীয় ইউনিয়নের আলোচনা শুরু হবে তখন সেটা হবে ‘খুব কঠিন দরকষাকষি’। সাম্প্রতিক নানা প্রতিবেদনে ইইউ ছাড়ায় ব্রিটেনকে ৬ হাজার কোটি ইউরো গুণতে হতে পারে বলে উল্লেখ করা হয়। বেলজিয়ামের ফেডারেল পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে এ প্রসঙ্গে ক্লদে বলেন, ব্রিটেনের এক্সিট বা ইইউ ত্যাগ যে বিনা খরচে হবে বা কম খরচে হবে এমনটা ভাবার কোনও কারণ নেই।

লাক্সেমবার্গের সাবেক প্রধানমন্ত্রী ইয়ানকার পরিষ্কার ঘোষণা করেছেন, ব্রিটেনের মানুষের এটা জেনে রাখা দরকার, হয়তো তারা ইতোমধ্যেই জানেন যে ব্রেক্সিট তাদের জন্য বিনা খরচে বা কম খরচে হবে না।

তিনি আরো বলেন, ‘ব্রিটিশরা যেসব অঙ্গীকার এর আগেই করে গেছেন, সেগুলোর মর্যাদা রক্ষার দায়িত্বও তাদের। ফলে একটু কঠোর শোনালেও এটা বলতেই হবে যে তাদের বিলের অঙ্কটাও হবে খুব চড়া!

ইয়ানকারের এই মন্তব্য এমন একটা সময়ে এল যখন ব্রিটেনে সরকারের আনা ব্রেক্সিট সংক্রান্ত বিল নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে টানা দ্বিতীয় দিনের মতো বিতর্ক চলছে। এই বিলটি আইনে পরিণত হলে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে লিসবন চুক্তির ৫০ নম্বর অনুচ্ছেদ (আর্টিকল ফিফটি) ট্রিগার করতে পারবেন, যার মাধ্যমে ইইউ ত্যাগ করার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরুর অনুমতি মিলবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে চলতি বছরের মার্চ মাস শেষ হওয়ার আগেই এই আলোচনা শুরু করতে আগ্রহী। শুরু হলে এ আলোচনা অন্তত দুবছর ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে।

আলোচনা শুরু হলে প্রধানমন্ত্রী মে’র সামনে কত অঙ্কের ‘এক্সিট বিল’ তুলে ধরা হবে, তা নিয়ে এখন ব্রাসেলসে আলোচনা চলছে। ইইউ’র অন্যতম সদস্য হিসেবে ব্রিটেন যে সব প্রকল্প ও কর্মসূচিতে শরিক থাকবে বলে অঙ্গীকার করেছিল, বিলে তাদের ভাগের সেই প্রতিশ্রুত অর্থ ধরা থাকবে। তা ছাড়া ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের পেনশনে ব্রিটেনের ভাগের টাকাও তাদের দিতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে