,

অংক না পেরে পুলিশকে তলব!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :আমেরিকার প্রতিটি শিশুই জানে যে, সমস্যায় পড়লেই পুলেশের সঙ্গে যোগাযোগ করতে হবে।আর সেই অনুযায়ী ‘সমস্যায়’ পড়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ১০ বছরের শিশু লেনা ড্রাপা।

লেনা ড্রাপাকে তার শিক্ষক হোমওয়ার্কে যে অংক কষতে দিয়েছেন সেটি নিয়েই সমস্যা তার। লেনার ভাষ্য, স্কুল থেকে দেওয়া বাড়ির কাজ নিয়ে আমি মহাবিপদে পড়েছি। তোমরা কি আমাকে সাহায্য করতে পারো?

সামাজিক যোগাযোগ মাধ্যমে লেনার করা এই প্রশ্নে সঙ্গে সঙ্গে সাড়া দেন ম্যারিনো, ওহাইও পুলিশ বিভাগের এক কর্মকর্তা বিজে গ্রুবার। জানতে চান, কী হয়েছে। কিন্তু তিনি ভাবতেও পারেননি যে তার জন্য অঙ্কের সমস্যা অপেক্ষা করছে। লেনা বন্ধনীযুক্ত জটিল একটি অংক লিখে পাঠায় গ্রুবারকে।

বিজে গ্রুবার বিবিসিকে বলেন, আমি যে সমাধান দিয়েছি, তা ঠিক আছে বলে অনেকটাই নিশ্চিত ছিলাম। তবে অনেকেই দ্বিতীয় সমস্যাটির সমাধান ঠিক হয়নি বলে জানিয়েছে।

অঙ্কের উত্তর না মেলাতে পারলেও পুলিশের প্রতি শিশুদের এ আস্থাকে অনেক বড় অর্জন মনে করছে ওহাইও পুলিশ। ওহাইও পুলিশ টুইটারের মাধ্যমে জানায়, বিশ্বাস আর স্বচ্ছতা অর্জনের লক্ষ্য তারা পুরণ করতে সমর্থ্য হয়েছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের