,

চাঁদনী চকে ছুরিঘাকাতে ব্যবসায়ী খুন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট থানা এলাকার চাঁদনী চক মার্কেটে শাহাবুদ্দিন নামে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে খোকন মোল্লা (৩০) নামেকাপড়ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাবুল বেপারী (৪০) নামেঅপর এক কসমেটিকস ব্যবসায়ী।

বুধবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খোকনের মৃত্যু হয়। আহত বাবুল বেপারীকে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত বাবুলের বড় ভাই লোকমান হোসেন জানান, আহত, নিহত এবং হামলাকারী সবাই চাঁদনী চক মার্কেটে হকারি করে আসছেন। কিন্তু শাহাবুদ্দিন, হানিফ ও সোহেল নামে বেশ কয়েকজন এক বছর ধরে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। এরা মার্কেটের ভিতরে মাদক ব্যবসা করে আসছেন। নিহত খোকন ও আহত বাবুল তাদেরকেবাধা দেন। বিষয়টি তারা মার্কেট মালিক সমিতিকেও জানান।

তিনি জানান,মার্কেট মালিক সমিতি শাহবুদ্দিনকে মার্কেটের ভেতরে মাদক ব্যবসা না করতে বলে। এরই জের ধরে দুপুরে শাহবুদ্দিন তাদের উপর ছুরি নিয়ে হামলা চালান। এ সময় শাহবুদ্দিন তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যান।

পরে আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়াহয়। সেখানেচিকিৎসাধীন অবস্থায় খোকন মোল্লা সোয়া ৩টার দিকে মারা যান। আহত বাবুলের অবস্থাও আশাঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. জুয়েল বলেন, খোকনকে মৃত অবস্থায় পেয়েছি। তার বুকেধারালো অস্ত্রের আঘাত আছে, যা অনেকখানি গভীর। বাবুলের অবস্থাও গুরুতর। তার তিন ব্যাগ রক্ত লাগবে।

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, বিষয়টি নিউমার্কেট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা